এক্সপ্লোর

Rathour on Kohli: শীঘ্রই শতরান হাঁকাবেন কোহলি, ভবিষ্য়দ্বাণী ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের

Virat Kohli: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে স্পিন সহায়ক পিচে বিরাট কোহলি ৭৬ রানের ইনিংস খেলেছিলেন।

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসে প্রথম টেস্ট (IND vs WI 1st Test) জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ২০ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে। তাঁর আগে বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। 

ডমিনিকার স্পিন সহায়ক পিচে ৭৬ রানের বেশ সুন্দর একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। অতীতে বিরাট কোহলিকে অফ স্পিনারদের সামনে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু ডমিনিকায় ঘূর্ণি পিচে বাউন্সার তারতম্য দেখা গেলেও কোহলির রক্ষণ হোক বা আক্রমণ, দুইই নজর কাড়ে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বিরাট কোহলির সেরা গুণ বলে দাবি করেন রাঠৌর। পাশাপাশি তাঁর ইনিংস তরুণদের জন্য উদাহরণ বলেও মত ভারতীয় ব্যাটিং কোচের।

রাঠৌর বলেন, 'ব্যাটিং কোচ হিসাবে আমার ধারণা ক্রিকেটে মানিয়ে নেওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ও সাধারণত আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করে। তবে ভাল খেলোয়াড় তারাই যারা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে এবং দলের প্রয়োজন অনুযায়ী খেলে। এটাই ওর সবথেকে বড় গুণ। ভিন্ন ফর্ম্যাটে ভিন্নভাবে খেলতে পারে ও। পরিবেশ অনুযায়ী ও নিজের খেলার ধরন বদলে ফেলতে পারে। স্পিনসহায়ক পিচে ও সেটা করে দেখিয়েছে। বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে ও যেভাবে ডিফেন্ড করে, তা যে কোনও তরুণ ক্রিকেটারের জন্য শেখার বিষয়।'

বিগত বছর খানেকে কোহলি সব ফর্ম্যাটেই শতরান হাঁকালেও তার আগে হাজারেরও বেশি দিন ধরে কোহলির শতরান না করে নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। রাঠৌরের মতে কোহলি দীর্ঘদিন যে ধরনের ফর্ম উপভোগ করেছেন, তাতে কোনও না কোনও সময় তাঁর ফর্ম কিছুদিনের জন্য খারাপ যাওয়ারই ছিল। পাশাপাশি তাঁর বিশ্বাস কোহলি শীঘ্রই আবার একটি শতরান হাঁকাবেন।

'বিরাট প্রায় সাত, আট বছর ধরে ধারাবাহিকভাবে রান করেছেন। ক্রিকেটীয় যুক্তি দিয়ে বিচার করলে, ওর এরপর একটা খারাপ সময় আসতই। ও খারাপ ফর্মটা বেশ কয়েকদিন স্থায়ী হয়। যে পাঁচ বছর ও শতরান পায়নি, তার মধ্যে তিন বছরই করোনার দাপট ছিল। না না নিয়ম নীতি মেনে ওই সময় ম্যাচ আয়োজিত হচ্ছিল। বর্তমানে ওর ব্যাটিং নিয়ে তেমন কিছু বলার নেই। যেভাবে ও খেলছে, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শতরান হাঁকাবে ও।' বলেন রাঠৌর।

আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget