এক্সপ্লোর

Indian Cricket: ভারতীয় ক্রিকেটে ফিরল গড়াপেটার কালো ছায়া, আজীবন নির্বাসিত হলেন অভিযুক্ত

Match Fixing: ঘটনাটি ২০২৪ সালের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ।

নয়াদিল্লি: এই দিনকয়েক আগেই রেকর্ড তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দল। তারপরে সপ্তাহও ঘোরেনি। এরই মাঝে ভারতীয় ক্রিকেটে শোরগোল। ফের গড়াপেটার অভিযোগ ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে। বিসিসিআইয়ের তরফে একজনকে গড়াপেটার কারণে আজীবন নির্বাসিতও করা হয়েছে। 

ঘটনাটি ২০২৪ সালের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ। রাজা রেড্ডি গিরিনাথ রেড্ডিকে সেই ম্যাচেই গড়াপেটার প্রস্তাব দেন। অন্ধ্র দলের ক্রিকেটার গিরিনাথকে দলের একাদশ তথ্য এবং দুই ওভারে পাঁচ রান দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দেন।

রাজা রেড্ডি সেইসময় বিসিসিআইয়ের ভিডিও অ্যানালিস্ট ছিলেন। সেই কারণেই তাঁর তৃতীয় আম্পায়ার এবং ম্যাচ রেফারির ঘরেও ঢোকার অ্যাক্সেস ছিল। রাজা রেড্ডির এই প্রস্তাবে গিরিনাথ সাড়া তো দেনইনি, তিনি অন্ধ্র দলের ম্যানেজারকেও এই গোটা ঘটনাটি জানান। এরপরেই রাজার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। রাজার ফোনে বিভিন্ন গ্যাম্বলিং অ্যাপও পাওয়া যায়, যা বিসিসিআইয়ের নিয়মবিরুদ্ধ। রাজা দাবি করেন তিনি বাজি ধরতেন বটে, তবে সেটা বহু আগে। 

তবে বিসিসিআইয়ের নিয়মশৃঙ্খলা রক্ষা কমিটি তদন্তে রাজাকে দোষী সাব্যস্ত করে। ২.১.৩ ও ২.১.৪ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। রাজা নিজেও দোষ স্বীকার করে নেন। রাজাকে বিসিসিআইয়ের তরফে আজীবন নির্বাসিত করা হয়। 

শুধু কিন্তু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটেও সম্প্রতি গড়াপেটার অভিযোগ উঠেছে। সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিরাট সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। আইসিসির তরফে ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা ক্রিকেটারকে প্রাথমিকভাবে নির্বাসিত করল। কে সেই ক্রিকেটার? তিনি জাভন সির্লস। তার পাশাপাশি দুই আধিকারিককেও নির্বাসিত করা হল।

কিন্তু কেন তাঁদের নির্বাসিত করা হল? সির্লস এবং ওই আধিকদ্বয়ের বিরুদ্ধে দুর্নীতিদমন আইন ভঙ্গ করার জন্য তাঁদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নেওয়া হল। প্রাক্তন কেকেআর ক্রিকেটার সির্লস ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে বার্বাডোজ়ে আয়োজিত এক টি ১০ টুর্নামেন্টে অন্তত চার দফায় ম্যাচ গড়াপেটা বা ম্যাচের ফলাফল প্রভাবিত করার প্রচেষ্টায় অভিযুক্ত। টাইটান্স ফ্র্যাঞ্চাইজ়ির মালিক চিত্তরঞ্জন রাঠৌর এবং টিম আধিকারিক ট্রেভন গ্রিফিথকেও নির্বাসিত করা হয়েছে। 

ম্যাচ গড়াপেটা ঘিরে বড়সড় তদন্ত চলছে। সেই তদন্তকালীনই যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা অ্যারন জোনসকে নির্বাসিত করা হয়েছিল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় এবং আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ছোট ছোট টুর্নামেন্টে নিয়মশৃঙ্খলা ভঙ্গ এবং গড়াপেটার বিষয়গুলি তারা শক্তভাবে দমন করতে চায়। এ বছরের ১১ মার্চ থেকেই তারা নির্বাসিত হয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget