এক্সপ্লোর

ODI World Cup: বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ, নেদারল্যান্ডস ম্যাচের আগে কেরলে পৌঁছল টিম ইন্ডিয়া

Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য সম্পূর্ণ ভেস্তে যায়।

তিরুঅনন্তপুরম: বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটি ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে টস হলেও, এক বলও গড়ায়নি। তাই মঙ্গলবারই বিশ্বকাপে (ODI World Cup 2023) মাঠে নামার আগে শেষবার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের (IND vs NED) মুখোমুখি হবে ভারত। সেই লক্ষ্যেই কেরলে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল।

ভারতীয় দলের তারকাদের দেখার জন্য স্বাভাবিকভাবেই বিমানবন্দরের বাইরে আগ্রহী সমর্থকরা ভিড়জমিয়েছিলেন। ভারতীয় দলকে টার্মিনাল থেকে বের হতে তাঁদের উৎসাহের সঙ্গে জয়ধ্বনি দিতেও শোনা যায়। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলের কেরলের আগমনের একটিও ভিডিও পোস্ট করা হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

 

সদ্যই অজ়িদের বিরুদ্ধেও সিরিজ জিতেছে রোহিতের নেতৃত্বাধীন দল। মেগা টুর্নামেন্ট শুরুর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মঙ্গলবার ম্যাচ প্র্যাক্টিস সেরে নেওয়ার একটা সুযোগ রয়েছে সকলেরই সামনে। বিশ্বকাপের আগে মোটামুটি টিম ইন্ডিয়ার সকলেই ফিট এবং ফর্মে রয়েছেন। চিন্তা বলতে কেবল একটাই, ব্যাট হাতে রবীন্দ্র জাডেজার ফর্ম। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইবে এই প্রস্তুতি ম্যাচে জাডেজা যেন বেশ খানিকক্ষণ ব্যাট করে নিজের ছন্দে ফিরে পান।

অপরদিকে, হার্দিক পাণ্ড্য অজ়িদের বিরুদ্ধে খেলেননি তাঁরও এই ম্যাচের দৌলতে খানিকটা অনুশীলন হয়ে যাবে। অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজেই প্রায় ২০ মাস পরে ভারতীয় ওয়ান ডে দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তিন উইকেট নিয়ে নিজের দক্ষতাও প্রমাণ করেছেন তিনি। প্রাথমিক দলে না থাকলেও, অক্ষর পটেলের চোট তাঁর জন্য বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে। এই ম্যাচেও ফের একবার সাদা বলে নিজের বোলিং দক্ষতা প্রমাণ করতে মরিয়া হয়ে মাঠে নামবেন তিনি। তাই ভারতীয় অনুরাগীরাও কিন্তু ম্যাচের দিকে নজর রাখবেন।   

ভারতের বিশ্বকাপ দল:- 

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক, বিশ্বকাপের আগেই হুঁশিয়ারি স্টার্কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget