এক্সপ্লোর

Indian Cricket Team: বোর্ডের কাছে কি সত্যিই এক বছর চুক্তি বাড়ানোর আবদার করেছেন আগরকর? মুখ খুলল বিসিসিআই

Ajit Agarkar: চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের চুক্তি রয়েছে।

মুম্বই: দিনকয়েক আগেই দাবি করা হচ্ছিল আইপিএল শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এক বিশেষ আবেদন করেছেন অজিত আগরকর (Ajit Agarkar)। বলা হচ্ছিল আগরকর নাকি বোর্ডের কাছে অনুরোধ করেছেন যাতে তাঁর চুক্তি ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। তবে সেই দাবি সরাসরি নস্যাৎ করে দিল ভারতীয় ক্রিকেট (Indian Cricket) বোর্ড।

এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ রয়েছে। তবে দাবি করা হচ্ছিল তিনি পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান নির্বাচক পদে থাকতে আগ্রহী এবং সেই মর্মে বোর্ডকে চিঠিও লিখেছেন। কিন্তু সেই দাবি ভুয়ো বলে খারিজ করে দেন বোর্ডেরই এক সূত্র। তিনি পিটিআইকে জানান এই বিষয়ে কোনওরকম আলোচনা হয়নি এবং আগরকরের এই মুহূর্তে ফর্ম্যালি আবেদন করার কোনও প্রয়োজনও নেই।

সেই বিসিসিআই আধিকারিক পিটিআইকে বলেন, 'সেপ্টেম্বর পর্যন্ত অজিতের চুক্তি রয়েছে। সেই মেয়াদ শেষ হলে বোর্ডের সচিব এবং অজিত মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যে ও পরের বছরের বিশ্বকাপ পর্যন্ত বহাল থাকবে কি না। একজন সিনিয়র কর্মচীরী তো নিয়ম অনুযায়ী সর্বোচ্চ চার থেকে পাঁচ বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। তারজন্য চুক্তি বাড়ানোর আলাদা আবেদন করার প্রয়োজন নেই।'    

আগরকরের চুক্তি গত বছর আইপিএলের আগেই এক বছর বাড়ানো হয়েছিল। তাঁর তত্ত্বাবধানে ভারতীয় দল ২০২৪ সালের টি-টোয়ন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, নাগাড়ে দুই আইসিসি ট্রফি জয়ের পরেই তাঁর চুক্তি বাড়ানো হয়েছিল। তিনি ২০২৩ সালের জুন মাস থেকে ভারতীয় দলের নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন।

আগরকর নির্বাচক প্রধান থাকাকালীনই ভারতীয় দল চারটি আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেছে, এর মধ্যে তিনটি খেতাব জিতেছে ভারত, জিতেছে দুইটি এশিয়া কাপও। তাই আগরকরের নিজের পদে বহাল থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকের ধারণা আপাতত যেহেতু আগরকরের বদলে দায়িত্ব নেওয়ার জন্য বড় কোনও নাম তেমন উঠে আসছেন না। তাই স্থিরতা বজায় রাখতে অনেকই মনে করছেন যে অজিত আগরকরের মেয়াদসীমা বাড়ানো হতে পারে।

ওই সূত্রই দাবি করেন যে এবারের আইপিএল থেকে নির্বাচকরা ফিট এবং ছন্দে থাকা ৫০ ওভারের ক্রিকেট খেলবেন এমন খেলোয়াড়দের দিকে নজর দেবে।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget