এক্সপ্লোর

Venkatesh Iyer Engaged: বাগদানপর্ব সারলেন নাইট তারকা বেঙ্কটেশ আইয়ার, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

Venkatesh Iyer: বেঙ্কটেশ আইয়ারের বাগদত্তা বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় মার্চেন্ডাইজ় প্ল্যানার হিসাবে চাকরি করেন।

নয়াদিল্লি: মঙ্গলবার, ২১ নভেম্বর সকালেই টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সুখবর দেন। তারকা ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বাগদানের কথা সকলকে জানান। শ্রুতি রঘুনাথনের (Shruti Raghunathan) সঙ্গে বাগদানপর্ব সারলেন বেঙ্কটেশ আইয়ার।

বেঙ্কটেশ নিজের বাগদানের কথা জানিয়ে লেখেন, 'আমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখলাম। বাগদান।' স্বাভাবিকভাবেই বেঙ্কটেশের এই ঘোষণার পর তাঁর জন্য শুভেচ্ছার ঢল নামে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁকে সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী শুভেচ্ছা জানান। কেকেআরে তাঁর সঙ্গে খেলা শিবম মাভি, ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহালরাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা আসে কেকেআরের তরফেও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Venkatesh R Iyer (@venky_iyer)

 

বেঙ্কটেশের বাগদত্তা শ্রুতির বিষয়ে খুব বেশি কারুরই জানা নেই। তবে খবর অনুযায়ী পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সাইন্স থেকে তিনি বিকম করেছেন। ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার্সও করা রয়েছ শ্রুতির। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় মার্চেন্ডাইজ় প্ল্যানার হিসাবে চাকরি করেন।

অপরদিকে, বেঙ্কটেশ আইয়ার আপাতত বেশ কয়েকদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বেঙ্কটেশ। সেটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত একটি টি-টোয়েন্টি ম্যাচ। তারপর ভারতীয় দলে ফেরার লড়াই চালাচ্ছেন বেঙ্কটেশ। কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি সমাপ্ত হয়েছে। সেই টুর্নামেন্টে মধ্যপ্রদেশের হয়ে বেঙ্কটেশ পাঁচ ম্যাচে ১২২ রান করেন। শেষ তিন ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ৪৩, ২৯ ও ৩৫ রান।   

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়। নিজের বক্তব্যের একেবারে শেষ লগ্নে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর আগে শাহরুখ খানকে ২০১২ সালে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল। দেবকে এর আগে বাংলার পর্যটন অ্যাম্বাসাডর করা হয়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় পেলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার দায়িত্ব। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ফাইনালে ভারতের হারের পর অজ়ি ক্রিকেটারদের পরিবারকে ট্রোল! সমর্থকদের কড়া জবাব হরভজনের

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget