এক্সপ্লোর

Asia Cup 2023: লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি, বাড়তি খেলোয়াড় নিয়েই এশিয়া কাপ খেলতে যাবে টিম ইন্ডিয়া?

Indian Cricket Team: সোমবার, ২১ অগাস্টই ভারতীয় নির্বাচকরা এশিয়া কাপের দল ঘোষণা করবে বলে খবর।

নয়াদিল্লি: ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ (Asia Cup 2023)। বিশ্বকাপের আগে এটাই শেষ বড় টুর্নামেন্ট। সব দলগুলিই শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেবে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ, পাকিস্তান দল ঘোষণা করে দিলেও টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা হয়নি। খবর অনুযায়ী, সোমবার ২১ অগাস্টই ভারতীয় নির্বাচকরা এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে। শোনা যাচ্ছে, এশিয়ার কাপের জন্য ১৫ নয়, ১৭ জনের দল বাছাই করা হবে। এই নির্বাচর্নী বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।

অতীতে কোচ থাকাকালীন অনিল কুম্বলে বা রবি শাস্ত্রী, কেউই ভারতীয় দলের নির্বাচনী বৈঠকের অংশ থাকতেন না। তবে অস্ট্রেলিয়ার মতো ভারতীয় দলের কোচ কিন্তু নির্বাচকমণ্ডলীর অংশ নন। তবে দ্রাবিড়ের এ বার বৈঠকে উপস্থিত থাকবেন। অবশ্য বৈঠকে দ্রাবিড় ও রোহিত সশরীরে উপস্থিত থাকবেন না সোশ্যাল মাধ্যম মারফত উপস্থিত থাকবেন, সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

সামনেই বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের জন্য ১৫ জনকেই দল রাখা যাবে। তবে বিশ্বকাপের কথা মাখায় রেখেই সম্ভবত এশিয়া কাপে ১৭ জন পর্যন্ত খেলোয়াড়কে স্কোয়াডে রাখা যাবে বলে জানানো হয়েছে। সেই মতোই পাকিস্তান, বাংলাদেশ ১৭ জনের দলই ঘোষণা করেছে। ভারতও সেই পথেই হাঁটতে চলেছে বলে খবর। পিটিআইকে এক সূত্র জানান, 'বিশ্বকাপের ১৫ জন সদস্যের প্রাথমিক দল ৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করার কথা। তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে রদবদল করার সুযোগ রয়েছে। সেই কথা মাথায় রেখেই এশিয়া কাপের জন্য দুইজন বাড়তি খেলোয়াড়কে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।'

সোমবার নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত শর্মা। সূত্রের খবর, এশিয়া কাপের দল বাছাই নিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর সঙ্গে বিসিসিআইয়ের অফিসে বৈঠকে বসবেন ভারত অধিনায়ক। মূলত সিনিয়র কয়েকজন ক্রিকেটার ও তাঁদের উপস্থিতি নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো ওয়ান ডে দলে নিয়মিত সদস্যের ফিটনেসের বিষয়ে বিশদ ধারণা পেতেই দল বাছাইয়ে বিসিসিআই এত বিলম্ব করছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
IND vs ZIM Live: অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget