এক্সপ্লোর

Joginder Sharma Retirement: সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বজয়ী তারকা যোগিন্দর শর্মা

Joginder Sharma: ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন যোগিন্দর শর্মা।

নয়াদিল্লি: ২০০৭ সালে জোহানেসবার্গে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Team India)। ফাইনালে তিনিই মিসবা উল হককে আউট করে ভারতের জয় সুনিশ্চিত করেছিলেন। সেই যোগিন্দর শর্মা (Joginder Sharma) আজ সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করলেন।

কৃতজ্ঞতা শিকার

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবকে পাঠানো এক চিঠিতে যোগিন্দর শর্মা বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস এবং হরিয়ানা সরকারকে তাঁকে খেলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন যোগিন্দর শর্মা। তিনি বলেন, 'আজ আমি সমস্ত ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করছি। ২০০২ থেকে ২০১৭ পর্যন্ত সফরটা আমার জীবনের সবথেকে ভাল বছর। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবথেকে বড় গর্বের বিষয়। ভারতীয় ক্রিকেট বোর্ড, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও হরিয়ানা সরকারের তরফে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।'

এর পাশাপাশি যোগিন্দর নিজের পরিবার, সমর্থক এবং বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। ভারতের হয়ে যোগিন্দর টি-টোয়েন্টি এবং ওয়ান ডে উভয় ফর্ম্যাটেই চারটি করে ম্যাচ খেলেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি মাত্র ১৬টি ম্যাচ খেলেন। আইপিএলে তিনি সিএসকের হলুদ ব্রিগেডের হয়ে ৩৬ রান ও ১২টি উইকেট নেন। বর্তমানে হরিয়ানা পুলিশের ডিএসপি পদে নিযুক্ত রয়েছেন যোগিন্দর। 

হার্দিকের টেস্ট ভবিষ্যত

 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা বা কেএল রাহুল ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে মাঠে নামেননি। তাঁদের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই (Hardik Pandya) দলকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিকের নেতৃত্বে পর পর সিরিজও জিতেছে ভারতীয় দল (Team India)। তবে সাদা বলের ক্রিকেট চুটিয়ে খেললেও, হার্দিক ২০১৮ সালের ৩০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন। তারপর চোট সমস্যা তাঁকে বহুদিন ভুগিয়েছে। এখন তিনি আবার ফিট। বহু ভারতীয় সমর্থকেরই মনে তাই প্রশ্ন জাগছে, হার্দিক টেস্ট ক্রিকেটে কবে ফিরবেন? তিনি কি আদৌ আর টেস্ট খেলবেন?

হার্দিক নিজেই তাঁর টেস্ট ভবিষ্যত ঘিরে কৌতূহল দূর করতে মুখ খুললেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার যখন ব্যক্তিগতভাবে টেস্ট ক্রিকেটে ফেরার সঠিক সময় মনে হবে, তখনই আমি ফিরব। তবে বর্তমানে আমি সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই, কারণ এখন এটাই প্রয়োজনীয়। যদি আমার শরীর আমায় সঙ্গ দেয় এবং আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ফেরার এটাই সঠিক সময়, তাহলেই আমি আবার টেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব।' প্রসঙ্গত, ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে হার্দিক ভারতের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে পাস জাডেজার, অনিশ্চিত শ্রেয়স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget