এক্সপ্লোর

IND vs AUS: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে পাস জাডেজার, অনিশ্চিত শ্রেয়স

IND vs AUS 2023: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্ট খেলতে নামবে ২ দল।

নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির আগে স্বস্তিতে ভারতীয় দল। ফিটনেস টেস্টে পাস করে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। কিন্তু নাগপুর টেস্টে অনিশ্চিত শ্রেয়স আইয়ার। 

উল্লেখ্য, ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাডেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাডেজা। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি জাডেজা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ ফেরার কথা ছিল তাঁর, কিন্তু শেষ মুহূর্তে নাম তুলে নেন জাডেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। 

তবে জাডেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। তাই নাগপুর টেস্টে হয়ত পাওয়া যাবে না শ্রেয়সকে। 

আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি ইয়ান হিলি যেমন আসন্ন সিরিজে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। নাগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতের পক্ষে ২-১ জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন।

ম্যাচে দেখবেন প্রধানমন্ত্রীরা

৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অ্যান্থনি আলবানেসে (Anthony Albanese) উপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামে নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কিন্তু কোনও কমতি নেই। 

ভারতীয় দল আজই নাগপুরে এই সিরিজের জন্য একত্রিত হবে। ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাগপুরেই চলবে ভারতীয় দলের অনুশীলন। সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে সুখবর। শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে নামার সম্ভাবনা এখনও রয়েছে এবং ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget