এক্সপ্লোর

Harmanpreet Kaur: বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে ধোনির সঙ্গে আরও একটি রেকর্ডে ভাগ বসালেন হরমনপ্রীত

Indian Womens Cricket Team: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই বছরই ২ এপ্রিল বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল ধোনির নেতৃত্বে।

মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছেন হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের হারিয়ে খেতাব ঘরে তুলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর তৃতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের নজির গড়েছিলেন। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলে তিন নম্বর ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত।

তবে শুধু তাইই নয়। আরও একটি রেকর্ড গড়েছেন হরমনপ্রীত ও নাম লিখিয়েছেন ধোনির সঙ্গে একই সারিতে। তা হল এঁরা দুজনেই একমাত্র ক্যাপ্টেন হিসেবে একই বছরে ফ্রাঞ্চাইজি লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন ও বিশ্বকাপ জিতেছেন। 

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই বছরই ২ এপ্রিল বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল ধোনির নেতৃত্বে। আবার হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়ার লিগে খেতাব ঘরে তুলেছিল। এছাড়া এই বছরই বিশ্বকাপও জিতল তাঁর নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।

উল্লেখ্য, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৮ সালে ও ২০১০ সালে চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠেছিল। কিন্তু প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল সিএসকেকে। ২০১১ সালে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় সিএসকে।

এদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধে পরপর দুটো ম্য়াচ জিতে অভিযান শুরু করেছিল। কিন্তু এরপর টানা তিনটি ম্য়াচে হারতে হয় তাঁদের। তবে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে জয় ভারতের সেমিফাইনালের টিকিট পাকা করে দিয়েছিল। সেমিফাইনালে ৩৩০+ স্কোর তাড়া করতে নেমে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এরপর ফাইনালে প্রোটিয়া শিবিরকে ৫২ রানে ফাইনালে হারিয়ে দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এদিকে, মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পর প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী হরমনপ্রীতকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন। সংবাদমাধ্যম পিটিআইকে শান্তা রঙ্গস্বামী বলেন, তিনি বিশ্বাস করেন যে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরের। তিনি বলেন, "দলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিবর্তন আনতে হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৯ সালে অনুষ্ঠিত হবে। তাই এই মুহূর্তে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ৩৬ বছর বয়সী হরমনপ্রীতের জন্য উপকারী হবে। হরমনপ্রীত একজন দুর্দান্ত ব্যাটার এবং একজন ফিল্ডার হিসেবে দলের জন্য অমূল্য। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ওর কাঁধ থেকে নামলে হরমনপ্রীত আরও ভালো খেলতে পারবে।”

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget