এক্সপ্লোর

INDW vs AUSW: অজ়িদের বিরুদ্ধে ইতিহাস রচনা করে কাদের বাহবা দিলেন অধিনায়ক হরমনপ্রীত?

Indian Women's Cricket Team: এই প্রথমবার টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মুম্বই: রবিবাসরীয় ওয়াংখেড়েতে ইতিহাস রচনা করল ভারতীয় ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারালেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এই প্রথমবার অস্ট্রেলিয়াকে লাল বলের ক্রিকেটে পরাজিত করল ভারতীয় মহিলা দল। দুরন্ত জয়ের জন্য ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কিন্তু দলের সাপোর্ট স্টাফ, বোলিং, ব্যাটিং কোচকেই বাহবা দিচ্ছেন।  

ম্যাচের শেষে অধিনায়ক হরমনপ্রীত বলেন, 'আমার এত বছর যে এত খাটা খাটনি করেছি, এটা তারই পুরস্কার। আমাদের সকল সাপোর্ট স্টাফ, বিশেষ করে ব্যাটিং কোচ এবং বোলিং কোচের বাহবা প্রাপ্য়। আমরা বাড়াবাড়ি করিনি, বরং জিনিসপত্র সহজ, সরল রাখার চেষ্টা করেছি। সেটারই সাফল্য পেলাম।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ইতিবাচক ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলেন বলেই জানান হরমনপ্রীত।

 

'আমাদের মনে হয়েছিল যে আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে সেটা আমাদের সাহায্য করত। আমরা এই দল তো একসঙ্গে বহুদিন ধরেই খেলছি। তাই একটু অদল বদল করে দেখার চেষ্টা করেছিলাম। রিচা কেমন ব্যাটিং করে আমরা সকলেই জানি। ও ক্রিজে টিকে থাকলে আগ্রাসী মেজাজে ব্যাটিং করবে। তাই ওকে ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হয়েছিল। আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলে পিছনে ফিরে আসতে চায়নি। চেয়েছিলাম ইতিবাচক ক্রিকেট খেলে ম্যাচের রাশ আমাদেরই হাতে রাখতে।' বলে জানান হরমনপ্রীত।

লক্ষ্য ছিল মাত্র ৭৫ রানের। ইতিহাস গড়ার হাতছানি ছিল। খুব বেশিক্ষণ সময় নষ্ট করলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা। মাত্র ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা। ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে মোট ৭ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন স্নেহ রানা।

৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিলেন ২ ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা। তবে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে ফিরে যান শেফালি। তবে তৃতীয় উইকেট জুটিতেই মূলত ভারতের জয় নিশ্চিত করে দেন স্মৃতি ও রিচা। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ২ জনই। এদিনও ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। যদিও ১৩ রানের ইনিংস খেলেন রিচা। তবে রিচা ফিরে গেলেও স্মৃতি শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেললেন স্মৃতি। ১২ রান করে অপরাজিত থাকেন জেমাইমা। 

উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুটিয়ে গেল অজিরা। ৪ উইকেট নিলেন স্নেহ রানা। ২টো করে উইকেট নেন হরমনপ্রীত কৌর  ও রাজেশ্বরী গায়কোয়াড। ১টি উইকেট নেন পূজা ভাস্ত্রাকার। গতকাল তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান বোর্ডে তুলে নিয়েছিল অজিরা। ৪৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। এদিন অবশ্য আর মাত্র ২৮ রান বোর্ডে যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে বসে অজি শিবির। তাহিলা ম্যাকগ্রা ৭৩ রানের ইনিংস খেলেন দ্বিতীয় ইনিংসে। তিনিই অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই নিয়ে ম্যাচের ২ ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন অজি অলরাউন্ডার। এলিসা পেরি ৪৫ রান ও ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৩২ রান করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: প্রথম টেস্টের আগেই ফিরলেন তিনি, ভারতীয় শিবিরে যোগ দিলনে বিরাট কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget