এক্সপ্লোর

Smriti Mandhana: মন্ধানার ইতিহাস, ছুঁলেন মিতালিকে, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ডও

Smriti Mandhana Record: আর তার সঙ্গে সঙ্গেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন গতবারের উইমেন্স প্রিমিয়ার লিগ জয়ী আরসিবি দলের ক্যাপ্টেন।  মিতালি রাজের রেকর্ডের সঙ্গেও এক সারিতে আসেন।

বেঙ্গালুরু: অনন্য রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা। বেঙ্গালুরুতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট একাদশ। সেই ম্য়াচেই খেলতে নেমে নজির গড়েন বাঁহাতি ভারতীয় ওপেনার। ব্যাট হাতে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন স্মৃতি ম্য়াচে। আর তার সঙ্গে সঙ্গেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন গতবারের উইমেন্স প্রিমিয়ার লিগ জয়ী আরসিবি দলের ক্যাপ্টেন। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ১২০ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন স্মৃতি। নিজের ইনিংসে ১৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের সপ্তম সেঞ্চুরি পূরণ করলন স্মৃতি। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৭ সেঞ্চুরি ছিল মিতালি রাজের। তাঁর সঙ্গে একই সারিতে এবার স্মৃতিও। বাঁহাতি ওপেনারের সামনে সুযোগ থাকছে মিতালিকে টেক্কা দিয়ে দেওয়ারও। এদিকে সিরিজের প্রথম ম্যাচে ১২৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি। দ্বিতীয় ম্য়াচেও শতরান হাঁকালেন। প্রথম ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে পরপর ২ ম্যাচে দুটো শতরান করার নজিরও গড়লেন বাঁহাতি তারকা ব্যাটার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

প্রথম ম্য়াচে মন্ধানার দুরন্ত শতরানের সৌজন্যে প্রথমে ব্য়াট করতে নেমে ভারতীয় দল বোর্ডে ২৬৫ রান যোগ করে নিয়েছিল। তার বদলে ১২৩ রানে জয়ও ছিনিয়ে নিয়েছিল। এদিনের দ্বিতীয় ম্য়াচেও স্মৃতির ব্যাট থেকে শতরান আসে। এছাড়া শতরান হাঁকান হরমনপ্রীত কৌর। ৮৮ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ভারতীয় দলের ক্যাপ্টেনের সঙ্গে জুটি বেঁধে ১৭১ রান বোর্ডে যোগ করেছিলেন স্মৃতি। যার ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৫ রান বোর্ডে তুলে নেয়। এদিকে হরমনপ্রীত কৌর এদিন নিজের ষষ্ঠ ওয়ান ডে শতরান হাঁকান। তাঁর সামনেও সুযোগ থাকছে মিতাল রাজকে টপকে যাওয়ার। ভারতীয়দের মধ্যে পুণম রাউত ৩টি ওয়ান ডে শতরান করেছেন। স্মৃতি এদিন বিশ্বের ১১ তম প্লেয়ার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে টানা দুটো ম্য়াচে দুটো শতরান হাঁকালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget