এক্সপ্লোর

Indian Premier League: রোহিতের সমালোচনা করেই আইপিএলের ধারাভাষ্য দেওয়ার সুযোগ হারিয়েছিলেন ইরফান পাঠান?

Irfan on Rohit: ইরফান পাঠানের দাবি রোহিত শর্মা অধিনায়ক না হলে বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর ভারতীয় একাদশে জায়গাই হত না।

নয়াদিল্লি: ক্রিকেটার হিসাবে তাঁর বলের স্যুইংয়ে ঘোল খেতেন মহম্মদ ইউসুফ, ইউনিস খানের মতো তাবড় তাবড় ব্যাটাররা। ক্রিকেট থেকে অবসরের পরেও ইরফান পাঠান (Irfan Pathan) বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। তবে এই বছরের আইপিএলে তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যায়নি। তিনি কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েন। শোনা গিয়েছিল কয়েকজনের ক্রিকেটারের প্রতি পক্ষপাততুষ্ট এবং কয়েকজনকে বাড়তি সমালোচনা করার জন্যই তিনি হঠাৎ করেই আইপিএলের ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ পড়েন। এই নিয়ে এবার মুখ খুললেন ইরফান।

দাবি করা হচ্ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সমালোচনার পরেই তাঁকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়তে হয়। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান জানান, 'আমার মতে মাঠে যা ঘটছে, তার বাইরে সেটা কেন ঘটছে, তার ফলে কী হতে পারে, সেটা বর্ণনা করা একজন ধারাভাষ্যকারের দায়িত্বের মধ্যে পড়ে। একজন খেলোয়াড় ভাল খেললে তাঁর প্রশংসা হবে। আর খারাপ খেললে আমরা তাঁর সমালোচনাও করব। ধারাভাষ্যকারের দায়িত্বটা খেলোয়াড়ের প্রতি নয়, বরং সমর্থকদের প্রতি।'

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিতের হতশ্রী পারফরম্যান্সের মাঝেই পাঠান দাবি করেছিলেন রোহিত অধিনায়ক না হলে জাতীয় দলে তখন তাঁর জায়গায়ই হত না। তিনি বলেন, 'রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে দারুণ খেলোয়াড়। তবে টেস্ট ক্রিকেটে ওই বছর ওর গড় মাত্র ছয় ছিল। তাই আমরা বলেছিলাম ও অধিনায়ক না হলে ওর দলে জায়গা হত না।'

তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দাবি করেন অনেকে আবার তাঁরা রোহিতকে বেশিই সমর্থন করছেন বলেও অভিযোগ করেন। প্রবল সমালোচনার মাঝে রোহিত শর্মা বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্ট থেকে নিজেকে বাদ দেন। তারপর তিনি এক সাক্ষাৎকার দেন। সেখানে অবসর করছেন না বলে দাবি করেন রোহিত। সেই সাক্ষাৎকারেই ইরফান অফফর্মের রোহিতকে বেশিই সমর্থন করছেন। 

সেই পরিপ্রেক্ষিতে ইরফান জানান, 'রোহিত যখন সাক্ষাৎকার দিতে এসেছিল, তখন আমরা অত্যন্ত ভদ্র ও নম্র ব্যবহার করি। কেউ যদি ব্রডকাস্টরকে সাক্ষাৎকার দিতে আসে, তাহলে তার সঙ্গে তো খারাপ ব্যবহার করা যায় না। ও তো আমাদের অতিথি ছিল। সেই সূত্র ধরেই লোকজন বলাবলি শুরু করে আমরা ওকে বেশিই সমর্থন করছি। তবে আমরাই তো আবার বলেছিলাম ওর লড়াইটা চালিয়ে যাওয়া উচিত। তবে এটা ঠিক যে ভারতীয় একাদশে তখন ওর জায়গা হত না। ও অধিনায়ক না হলে, তখনই ওকে দল থেকে বাদ দেওয়া হত।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget