এক্সপ্লোর

ENG vs IND: 'আমরা প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে পারি', ইংল্যান্ড সিরিজ়ের আগে হুঙ্কার যশপ্রীত বুমরার

Jasprit Bumrah: ইংল্যান্ডের মাটিতে ডিউকস বলে বোলিং করতে মুখিয়ে রয়েছেন বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) টেস্ট বোলার।

নয়াদিল্লি: এখনও আইপিএল শেষ হয়নি। চলছে টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। তবে এই টুর্নামেন্টের পরেই এক মহাগুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) মাঠে নামবে ভারতীয় দল। এই সিরিজ়ের মাধম্যে শুধু যে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল শুরু হবে, তাই নয়, শুরু হবে ভারতীয় টেস্ট দলের নতুন যুগ। রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনকে ছাড়া ভারতীয় টেস্ট দল বহুযুগ পর মাঠে নামবে। সেই দলের সিনিয়র সদস্য হিসাবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধে বিরাট দায়িত্ব।

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আপাতত আইপিএলে খেলছেন। তবে এরই ইংল্যান্ড সিরিজ়ের চিন্তাভাবনাও তাঁর মাথাতে ঘুরছে এবং বিলেতের মাটিতে মাঠে নামার জন্য তিনি মুখিয়েও রয়েছেন। সম্প্রতি প্রাক্তন অজ়ি অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা ইংল্যান্ড সফরের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ইংল্যান্ডে খেলাটা সবসময়ই ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জ। আমি ডিউকস বলে (ইংল্যান্ডে ব্যবহৃত বল) বল করতে সবসময়ই ভালবাসি। তবে ওরা তো সবসময় বলে বদল ঘটাতে থাকে, তাই ডিউকস বল বর্তমানে ঠিক কতটা কাঁটা বদলাচ্ছে, সেইসব বিষয়ে আমি জানি না। পরিবেশ, পরিস্থিতি থেকে বল পুরনো হয়ে যাওয়ার পর বোলিং, সবসময়ই ইংল্যান্ডে চ্যালেঞ্জ থাকেই। সেই কারণেই আমি আরও বেশি করে ইংল্যান্ডে খেলার জন্য় মুখিয়ে থাকি।'

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা মানেই 'বাজ়বলে'-র মুখোমুখি হওয়া। লাল বলের ক্রিকেটেও ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং, টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে। অবশ্য সেই বুমরার তেমন মাথাব্যথা নেই। বরং দলের ফাস্ট বোলিং বিভাগে আস্থা রাখছেন ভারতীয় বোলিং বিভাগের নেতা। 'ওরা যে ধরনের ক্রিকেটটা খেলে সেটা বেশ মজাদার। তবে আমি সত্যি বলতে ওটা ওত বুঝি না। তবে বোলিং বিভাগ হিসাবে আমদের নিজেদের ওপর এটুকু আস্থা আছে যে প্রতিপক্ষের ব্যাটাররা অতিআগ্রাসী মেজাজে ব্যাটিং করলে আমাদের দিনে আমরা পরপর উইকেট নিয়ে ওদের ব্যাটিংয়ে ধস নামিয়ে দিতে পারি।' মত বুমরার।

আপাতত আইপিএলে খেলছেন বুমরা। তারপরেই তিনি বিদেশের উদ্দেশে রওনা দেবেন। ১৩ জুন ভারতীয় আন্তঃদলীয় এক ম্যাচের মাধ্যমে ইংল্যান্ডে নিজের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। তারপর ২০ জুন থেকে হেডিংলিতে ম্যাচ দিয়ে শুরু হবে ৪৬ দিনের লম্বা সফর। গতবার ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ডের স্মরণীয় সিরিজ় ২-২ ড্র হয়েছিল। শুভমন গিলের নেতৃত্বে এবার টিম ইন্ডিয়া সিরিজ় জিততে পারে কি না, সেইদিকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।   

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget