এক্সপ্লোর

Jasprit Bumrah Surgery: নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপ্রচার বুমরার, কেমন আছেন তারকা বোলার?-রিপোর্ট

Jasprit Bumrah: গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন যশপ্রীত বুমরা।

নয়াদিল্লি: গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই বুমরার মাঠে ফেরার কথা ছিল বটে। তবে তাঁর চোট না সারায় তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ইন্ডিয়া। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে চোট সারাতে অস্ত্রোপ্রচার করতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বুমরা। খবর অনুযায়ী, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলারের সেই অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে।

কিউয়িভূমে অস্ত্রোপ্রচার

খবর অনুযায়ী, এই মাসটি তিনি কিউয়িভূমেই কাটাবেন। বুমরা কবে মাঠে ফিরতে পারেন, সেই বিষয়ে অবশ্য এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে বুমরার পরিস্থিতির ওপর বিসিসিআইয়ের মেডিক্যাল দল কড়া নজর রাখছে। শোনা যাচ্ছে অগস্ট মাস থেকে বুমরা আবারও বোলিং করা শুরু করবেন। ধীরে ধীরে বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে বুমরাকে মাঠে নামানোটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই নিজের রিহ্যাব চালাচ্ছিলেন বুমরা। তবে দীর্ঘ সময় পরেও চোট না সারায় বুমরাকে এনসিএর মেডিক্যাল দলের লোকজনই অস্ত্রোপ্রচার করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর পরামর্শ মতোই বিসিসিআইয়ের সম্মতি নিয়ে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচার সারলেন বুমরা।

মানসিক দৃঢ়তাই আসল

কাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।'

আরও পড়ুন: ব্যাট হাতে সাফল্য পেতে দক্ষতার চেয়েও জরুরি মানসিক দৃঢ়তা, দাবি অধিনায়কে রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget