এক্সপ্লোর

IND vs ENG ODI: বছরের শুরুতে যশপ্রীত বুমরাকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে নামবে ভারত?

Jasprit Bumrah: বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি খেলছেন যশপ্রীত বুমরা, এর পরে চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। তাই এই দুইয়ের মাঝে আয়োজিত ইংল্যান্ড সিরিজ়ে তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টায় ভারতীয় দল।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বর্ডার-গাওস্কর ট্রফি। এখনও এক টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তবে নতুন বছরে অজ়িভূমে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় শেষ হলেও, ভারতীয় দলের জন্য কিন্তু বিশ্রামের খুব বেশি অবকাশ নেই। ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে ভারতীয় দল। সেই সিরিজ়ে নাকি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন না। 

বুমরা কিন্তু বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। কার্যত একা হাতেই ভারতীয় দলকে সিরিজ়ে টানছেন তিনি। স্বপ্নের ফর্মে ভারতের তারকা বোলার। এমন পরিস্থিতিতে যে কোনও দলই তাঁকে একাদশে চাইবে। তবে India Today-র রিপোর্ট অনুযায়ী, যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাদা বলের সিরিজ়ের জন্য বিশ্রাম দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র সাত দিন আগেই এই সিরিজ় শেষ হবে। তাই বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করতেই তাঁকে এই সিরিজ়ে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা।

তবে বিরাট কোহলি ও রোহিত শর্মা এই সিরিজ়ে খেলবেন কি না, সেই বিষয়ে দলের নির্বাচনী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। যতদূর যা শোনা যাচ্ছে ও একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে দুই সিনিয়র ক্রিকেটারই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে আগ্রহী। বড় টুর্নামেন্টের আগে ছন্দে থাকতেই দুই সিনিয়র তারকা এই সিরিজ় খেলতে আগ্রহী।

এই সিরিজ়ের একটি ম্যাচ ইডেন গার্ডেন্সেও হবে। ২২ জানুয়ারি সেই ম্য়াচ। আর ইডেনের সেই ম্যাচের টিকিটের দাম চূড়ান্ত হয়ে গেল। জানুয়ারির ২২ তারিখ ইডেনে মাঠে বসে ভারত বনাম ইংল্যান্ড ধুন্ধুমার ম্যাচ দেখতে চাইলে কত টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের?

সিএবি সূত্রে খবর, টিকিটের ন্যূনতম দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। অর্থাৎ, মাঠে গিয়ে খেলা দেখতে চাইলে মাথা পিছু অন্তত ৮০০ টাকা খরচ করতে হবেই। এছাড়াও থাকছে আরও বেশ কিছু দামের টিকিট। ৮০০ টাকা ছাড়াও থাকছে ১৩০০, ২০০০ ও ২৫০০ টাকা দামের টিকিট। পাশাপাশি ক্লাব হাউস ও কর্পোরেট বক্সের টিকিটের জন্য আলাদা দাম নির্ধারিত হয়েছে বলেই জানা গেল সিএবি-তে খোঁজ নিয়ে। সিএবি-র অ্য়াপেক্স কাউন্সিলের সদস্যদের উদ্দেশে দামের টিকিট কেনার জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও জারি করেছেন সিএবি সচিব নরেশ ওঝা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: দলের পরাজয়ে ছোটদের দিকে আঙুল তুলে সমালোচনার শিকার ভারতীয় অধিনায়ক রোহিত 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget