এক্সপ্লোর

ODI World Cup 2023: বিশ্বকাপের বিশেষ অতিথি রজনীকান্ত, বিসিসিআইয়ের তরফে পেলেন 'গোল্ডেন টিকিট'

CWC 2023: অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর তৃতীয় আইকন হিসাবে এই বিশেষ টিকিটটি পেলেন দক্ষিণী মহাতারকা।

নয়াদিল্লি: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিসিসিআইয়ের তরফে ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth) বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' (Golden Ticket) দেওয়া হল। এই টিকিটের সুবাদে বিশ্বকাপের সময় রজনীকান্ত নিজের ইচ্ছায় কার্যত যেখানে খুশি যেতে পারেন।

বিসিসিআইয়ের তরফে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) 'থালাইভা'র হাতে এই বিশেষ টিকিটটি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে একটি ছবি শেয়ার করে লেখা হয়, 'শুধু সিনেমায় যার পরিসর সীমাবদ্ধ নয়। বিসিসিআই সচিব জয় শাহ শ্রী রজনীকান্তের হাতে গোল্ডেন টিকিট তুলে দেন। জাতি, ভাষার উর্ধ্বে শত কোটি মানুষের হৃদয়ে ছাপ ফেলেছেন এই কিংবদন্তি অভিনেতা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে থালাইভা আমাদের বিশেষ অতিথি হিসাবে বিশ্বকাপে উপস্থিত থাকবেন এবং নিজের উপস্থিতির মাধ্যমে ক্রিকেটের সবথেকে বড় মঞ্চের শোভা আরও বাড়িয়ে তুলবেন।' 

 

রজনীকান্ত কিন্তু একা নন। এর আগে আরও দুইজনের হাতে এই 'গোল্ডেন টিকিট' তুলে দিয়েছে বিসিসিআই। প্রথম 'গোল্ডেন টিকিট'টি দেওয়া হয় সিনেমাজগতেরই আরেকজন আইকন অমিতাভ বচ্চনকে। 'ক্রিকেটের ঈশ্বর' সচিন তেন্ডুলকারের হাতে এই টিকটটি তুলে দেওয়া হয়েছিল। এই টিকিট আসলে বিসিসিআইয়ের তরফে আসন্ন বিশ্বকাপকে প্রমোট করারই একটি পথ মাত্র। যেসব আইকনদের হাতে এই টিকিট তুলে দেওয়া হচ্ছে, তাঁরা টুর্নামেন্ট চলাকালীন না না রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন। 

৫ অক্টোবর, আমদাবাদে গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৮ অক্টোবর চেন্নাইয়ে আয়োজিত হবে সেই ম্যাচ। এর আগে এদেশে বিশ্বকাপ আয়োজিত হলেও, এই প্রথমবার গোটা টুর্নামেন্টটি এককভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget