এক্সপ্লোর

Joe Root: কোহলি, বাবর, স্মিথ কারুর এই কৃতিত্ব নেই, মুলতানে এমনই এক ইতিহাস গড়লেন জো রুট

Pakistan vs England: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনই রুট ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট সংগ্রাহক হয়েছেন।

মুলতান: যদি বলা হয় বর্তমানে ক্রিকেটবিশ্বে জো রুট-যুগ (Joe Root) চলেছে। তাহলে এই মন্তব্যের বিপক্ষে হয়তোই কেউ প্রশ্ন তুলবেন। বিশেষত লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক কয়েক বছরে রুট যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তা কল্পনাতীত। প্রতিনিয়তই তিনি ইতিহাস ভাঙা গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। মুলতানেও পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan vs England) প্রথম টেস্টে এক নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।

মঙ্গলবার, ম্যাচের দ্বিতীয়দিনেই রুট প্রথম ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন। সম্প্রতি একের পর এক সিরিজ়ে বলে বলে শতরান হাঁকিয়েছেন রুট। তাঁর ফর্ম ঈর্ষণীয়। মুলতানে নতুন ইতিহাস লেখার জন্য রুটের প্রয়োজন ছিল ২৭ রানের। দিনশেষে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ হাজার রানের গণ্ডি পার করতে রুটের লেগেছে মাত্র ৫৯টি ম্যাচ।

রুটের থেকে এই তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে থাকা মার্নাস লাবুশেন বেশ অনেকটাই পিছিয়ে। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ৩৯০৪ রান করে তালিকায় আপাতত তৃতীয় স্থানে রয়েছেন। 'ফ্যাব ফোর' আরেক সদস্য তথা লাবুশেনের স্বদেশীয় স্টিভ স্মিথ। তাঁর দখলে রয়েছে ৩৪৮৪ রান। এই পরিসংখ্যানই কিন্তু রুটের দাপট প্রমাণ করার জন্য যথেষ্ট।

রুট নিজের অনবদ্য ফর্ম পাকিস্তানেও অব্যাহত রেখেছেন। গতকাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে ইনিংস শুরু করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজেও অপরাজিত থেকেই সাজঘরে ফেরেন তিনি। বর্তমানে তাঁর সংগ্রহ ৭২ রান। এদিন আরও এক ইতিহাস গড়ে ফেললেন রুট। তৃতীয় দিনের প্রথম সেশনেই অ্যালেস্টার কুককে পিছনে ফেলে রুট ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে গেলেন। তিনি টেস্ট ইতিহাসের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। টেস্ট রানের তালিকায় রুটের সামনে কেবল সচিন, পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়ই রয়েছেন।

 

 

মধ্যাহ্নভোজে ইংল্যান্ডের স্কোর দুই উইকেটের বিনিময়ে ২৩২ রান। আপাতত পাকিস্তানের থেকে রুটরা ৩২৪ রানে পিছিয়ে রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন  আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত সফরের আগেই বড় ধাক্কা, দলের সঙ্গে ভারতে আসছেন না তারকা ক্রিকেটার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget