এক্সপ্লোর

IND vs ENG 2nd Test: প্রথম টেস্টে পরাজয়ের পর ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ভারত?

India vs England: প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ রানে পরাজিত হয়ে সিরিজ়ে ০-১ পিছিয়ে রয়েছে ভারত।

বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮ রানে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। দ্বিতীয় টেস্টে গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতীয় দলে জোড়া ধাক্কা খেয়েছে। চোটের কারণে রবীন্দ্র জাডেজা ও কেএল রাহুল উভয়েই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে ভারতীয় দল প্রথম টেস্টে পরাজিত হলেও, সে নিয়ে খুব একটা চাপ নিতে নারাজ কেএস ভারত (KS Bharat)।

ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে নিস্তেজ দ্বিতীয় টেস্টে (IND vs ENG 2nd Test) নতুন পরিকল্পনা নিয়ে ভারত মাঠে নামতে চলেছে বলে জানান ভারত, যার মধ্যে অন্যতম হল স্যুইপ শটের ব্যবহার। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারত বলেন, 'প্রথম টেস্টে আমরা কোন কোন জায়গায় আরও ভাল করতে পারতাম সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কিছু পরিকল্পনা তো তৈরি করেইছি। ওর প্রথম ম্যাচে রিভার্স স্যুইংয়ের মতো শট খেলেছিল। সেইসবের বিরুদ্ধে আমরা পরিকল্পনা তো করেইছি।'

কেএস ভারত স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে প্রথম ম্যাচে পরাজয়ের সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের তরফে দলের সকলকে বাড়তি চিন্তা না করারই পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি যোগ করেন, 'ম্যাচের পরে কিন্তু দলের অন্দরমহলের পরস্থিতি খুবই শান্তিশিষ্ট। ওরা আমাদের ঘাবড়াতে মানা করেছে এবং আমরা সত্যি বলতে ঘাবড়েও নেই। আমাদের জন্য বার্তাটা খুবই স্পষ্ট। এটা লম্বা টেস্ট সিরিজ় এবং এরকম পরিস্থিতি থেকে অতীতেও বহুবার আমরা বেরিয়ে এসেছি।'

ভরতের দাবি প্রয়োজনে ইংল্যান্ড স্পিনারদের নির্মূল করতে ভারতীয় ব্যাটাররা স্যুইপ মারতেও কিন্তু পিছপা হবেন না। তিনি বলেন, 'আমরা ভারতের মাটিতে এমন পিচে বহু ম্যাচ খেলেছি। আমরা স্যুইপ, রিভার্স স্যুইপ বা প্যাডেল করতে জানি না যে এমনটা কিন্তু নয়। তবে ওইদিন পরিবেশ, পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা নিজেদের সিদ্ধান্ত নিই। আমাদের ব্যাটারদের নিজেদের পছন্দমতো ব্যাট করার পূর্ণ স্বাধীনতা আছে। প্রথম টেস্টের আগেও আমরা এর অনুশীলন করেছিলাম। তবে ম্য়াচের সময় কোনও ব্যাটার কেমন শট খেলবে, তা তার নিজস্ব পরিকল্পনার ওপর নির্ভরশীল। যদি দলের তরফে আমাদের জন্য় ব্য়াটিং করার কোনও পরিকল্পনা বেঁধে দেওয়া হয়, তাহলে সেইমতোই খেলব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ২০ বছরের পুরনো লজ্জা এড়াতে মরিয়া ভারত, বিশাখাপত্তনমে কি ফিরবে সমতা? 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget