এক্সপ্লোর

Ajinkya Rahane: আসন্ন মরসুমের জন্য অজিঙ্ক রাহানেকে দলে নিল লেস্টারশায়ার

Ajinkya Rahane Update: কাউন্টি চ্য়াম্পিয়নশিপে অংশ নেওয়া ছাড়াও ওয়ান ডে কাপেও অংশ নেবেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। 

লেস্টারশায়ার: ২০২৩ মরসুমের জন্য লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ক্লাবের পক্ষ থেকে রাহানের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলার পরই জুনে কাউন্টি খেলতে ইংল্য়ান্ডে উড়ে যাবেন রাহানে। কাউন্টি চ্য়াম্পিয়নশিপে অংশ নেওয়া ছাড়াও ওয়ান ডে কাপেও অংশ নেবেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। 

ধারাবাহিকতার অভাবের জন্য এই মুহূর্তে জাতীয় দলে ব্রাত্য রাহানে। ফিরে আসার সম্ভাবনাও খুব কম। কিন্তু জাতীয় দলকে তিন ফর্ম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। টেস্টে রাহানের নেতৃত্ব প্রশংসাও কুড়িয়েছে সবার। আন্তর্জাতিক পর্যায়ে মোট ৮ হাজারের বেশি রান করেছেন। টেস্টে ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওয়ান ডে ফর্ম্যাটে হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি। ২০১১ সালে দেশের জার্সিতে অভিষেকের পর থেকে ১৯২টি ম্যাচে দেশের জার্সিতে মাঠে নেমেছেন। 

টেস্টে ৮২টি ম্যাচ খেলে ৪৯৩১ রান করেছেন রাহানে। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে ৯০ ম্যাচে ২৯৬২ রান করেছেন অজিঙ্ক রাহানে। ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে রাহানের ঝুলিতে রয়েছে মোট ২৫ হাজার রান। ৫১টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।

বিশ্বকাপের স্কোয়াডে কুলদীপ না চাহাল?

সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একসঙ্গে খেলছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এর আগে দীর্ঘ সময়ে কুল-চা জুটি একসঙ্গে খেলছেন। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে চাহালের থেকে বেশি অপরিহার্য হয়ে উঠেছেন ফের চায়নাম্যান কুলদীপ। প্রাক্তন স্পিনার ও জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সুনীশ যোশী মনে করেন ভারতের মাটিতে বসতে চলা চলতি বছরের শেষে বিশ্বকাপের আসরে চাহালের থেকে কুলদীপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

প্রাক্তন নির্বাচক সুনীল যোশী বলেন, ''বিশ্বকাপ এখনও অনেকটা সময় রয়েছে। তবে যেই ছন্দে কুলদীপ রয়েছে, তাতে ওর বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া কোনও সমস্যাই নয়। শুধু কুলদীপকে আরও ধারাবাহিক হতে হবে। কীভাবে নিজেকে ও তৈরি করছে আগামী সাত আট মাসে, তার ওপর নির্ভর করছে সব।''

চাহালকে স্কোয়াডে রাখবেন না? যোশী বলছেন, ''আমার মনে হয় না। কারণ আমি আমার স্কোয়াডে জাডেজাকে রাখব। ব্যাক আপ স্পিনার হিসেবে থাকবে অক্ষর পটেল। যদি অতিরিক্ত একজন লেগস্পিনার নিতে হয়, তবে রবি বিষ্ণােইয়ের কথা ভাব। কারণ ওর গতি চাহালের থেকেও বেশি, আর ফিল্ডার হিসেবেও চাহালের থেকে অনেক ভাল বিষ্ণোই।''

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget