এক্সপ্লোর

Mumbai Indians: দুঃস্বপ্ন! একই দিনে খেতাব খোয়াল MI ফ্র্যাঞ্চাইজ়ির এক দল, আরেক দল ৮৮-তে অল আউট হয়ে হারল ম্যাচ

ILT20 final: মরুদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগের ফাইনালে ৪৬ রানে পরাজিত হয় এমআই এমিরেটস।

নয়াদিল্লি: রবিবারটা মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজ়ির জন্য একেবারেই ভালভাবে কাটল। একই দিনে MI ফ্র্যাঞ্চাইজ়ির দুই দল পৃথিবীর দুই ভিন্ন প্রান্তে, ভিন্ন মহাদেশে মাঠে নেমেছিল। দুর্ভাগ্যবশত দুই দলই একই রাতে পরাজিত হল। কেপ টাউনে পার্ল রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার হজম করল এমআই কেপ টাউন। আর দুবাইয়ে এমআই এমিরেটস ফাইনালে হারল ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে।

ILT20-র ফাইনালে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন এমিরেটস দল ফাইনালে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ফজলহক ফারুখি ভাইপার্সের দুই ওপেনার ফখর জামান এবং জেসন রয়কে একই ওভারে যথাক্রমে ২০ ও ১১ রানে সাজঘরে ফেরান। এই সময়ে MI-র সমর্থকরা বেশ খুশিই হয়েছিল। কিন্তু ভাইপার্সের হয় ম্যাচ ঘোরান দলের অধিনায়ক স্যাম কারান এবং ম্যাক্স হোল্ডেন। দুইজনে তৃতীয় উইকেটে ৮৯ রান যোগ করেন। হোল্ডেন ৪১ রানে আউট হলেও কারান শেষ পর্যন্ত টিকে থাকেন।

অধিনায়ক কারান দুরন্ত অর্ধশতরান হাঁকান। তাঁকে সঙ্গ দেন স্বদেশীয় ড্যান লরেন্স। কারান ৫১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। লরেন্স ২৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিরন্ত ব্যবধানে উইকেট হারাতে থাকে এমিরেটস। মহম্মদ ওয়াসিম (২৬), কায়রন পোলার্ড (২৮), শাকিব আল হাসানরা (৩৬) চেষ্টা করলেও, তা জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। জয়ের থেকে অনেক দূরে মাত্র ১৩৬ রানেই অল আউট হয়ে যায় এমিরেটস। একাধিকবার ফাইনালে পরাজিত হওয়ার পর অবশেষে খেতাব জেতে ভাইপার্স।

 

অপরদিকে, কেপ টাউন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে যায়। সিকন্দর রাজা কেপ টাউনের মিডল অর্ডারে ধস নামান। রিজ়া হেন্ডরিক্সই কেপ টাউনের হয়ে সর্বাধিক ১৮ রান করেন। ৮৯ রানের পুঁজি কাগিসো রাবাডা, রশিদ খান, ট্রেন্ট বোল্টদের নিয়ে তৈরি কেপ টাউনের বিশ্বমানের বোলিংয়ের জন্যও যথেষ্ট ছিল না। ১৩ ওভারেই সাত উইকেট বাকি রেখে ম্যাচ জিতে নেয় রয়্যালসরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget