এক্সপ্লোর

Mohammed Shami on SIR: 'কোনও ক্ষতি তো হচ্ছে না... যতবার ডাকবে ততবার আসব,' SIR শুনানিকেন্দ্র থেকে বেরিয়ে বললেন মহম্মদ শামি

Mohammed Shami on SIR: প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নীচের দিক এক্ষেত্রে যেখানে ২০০২-র লিস্টে থাকা ব্যক্তির সঙ্গে লিঙ্ক ফিল করতে হয় সেখানে শামির ফর্মে কিছু লেখা হয়নি। 

কলকাতা: দিনকয়েক আগেই খবর এসেছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohammed Shami) এসআইআরের (West Bengal SIR) শুনানিতে ডাকা হয়েছে। সেই নিয়ে চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। এসআইআরের শুনানিতে নোটিস পেয়ে ভারতীয় দলের ক্রিকেটার মঙ্গলবার হাজিরা দেন।

কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে মহম্মদ শামিকে ডাকা হয়েছিল। তবে বেশ কিছুদিন আগে নোটিস পেলেও, এতদিন বাংলার হয়ে ম্যাচ খেলতে বাইরে ছিলেন বলে তারকা বোলার। সেই কারণেই তিনি শুনানির জন্য হাজির হতে পারেননি। তবে আজ তিনি হাজির হন। ২০০২-র লিস্টে স্বাভাবিকভাবেই শামির নাম নেই। শামি যে আবাসনে বর্তমানে থাকেন সেটাও ২০০২-র অনেক পরেই তৈরি। প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নীচের দিক এক্ষেত্রে যেখানে ২০০২-র লিস্টে থাকা ব্যক্তির সঙ্গে লিঙ্ক ফিল করতে হয় সেখানে শামির ফর্মে কিছু লেখা হয়নি। 

ভেরিফিকেশনের জন্য উত্তরপ্রদেশের ২০০৩-০৪ সালের ভোটার তালিকাতে শামির বাবা, মায়ের নাম খোঁজা হলেও, সেখানেও তা পাওয়া যায়নি। এর ফলেই তাঁর ভেরিফিকেশনের জন্য ডাক পড়ে। শুধু শামি নন, বাংলার হয়ে খেলা তাঁর ক্রিকেটার ভাই মহম্মদ কাইফকেও ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। এক্ষেত্রে শামি ও তাঁর ভাই আজ আসেন। নথি হিসাবে তাঁরা নিজেদের পাসপোর্ট জমা দেন। মোটামাট ১৫ মিনিটে মতো তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া চলে। তারপর হাসিমুখেই বের হন তিনি।

বেরিয়ে শামির স্পষ্ট দাবি এসআইআরের জন্য কারুর ক্ষতি তো হচ্ছে না। তিনি বলেন, 'কোনও সমস্যা হয়নি। এটা তো সবার অধিকার। কিছু ভুল থাকলে সকলেরই ভুল শুধরে নেওয়া উচিত। যার যেখানে ভোটকেন্দ্র সেখানে ডাক পড়লে যাওয়া উচিত। SIR-র ফলে আপনাদের কোনও ক্ষতি তো হচ্ছে না। আমি বলব কিছু ভুলত্রুটি থাকলে সেটা শুধরে নেওয়া আপনাদের, আমাদের সকলের দায়িত্ব।'    

পাশাপাশি তাঁর আরও দাবি ভুলত্রুটি শুধরানোর জন্য তাঁকে যতবার ডাকা হবে, তিনি ততবারই আসতে রাজি। 'আমায় ডাকা নিয়ে তো আমার কোনও সমস্যা নেই। এঁরা গোটা প্রক্রিয়াটা খুব সুষ্ঠভাবে সম্পন্ন করেছেন। ভেরিফাই করেছেন। একবার না, ডাকা হল ১০ বারও আসব। আর যাদের ফর্ম নেই, তাদেরও ফর্ম নিয়ে প্রক্রিয়াটা সম্পন্ন করা উচিত।' জানান শামি।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget