এক্সপ্লোর

Big Bash League: ভিতরে খেলছিলেন স্টার্ক, মার্শ, বাবররা, সেই সময়েই পারথের স্টেডিয়ামের বাইরে লাগল আগুন, রইল ভিডিও

BBL 15: বিবিএলের প্রথম প্লে অফ ম্যাচে সিডনি সিক্সার্সদের ৪৮ রানে হারায় পারথ স্করর্চার্স। ম্যাচে শূন্য রানে আউট হন বাবর আজম।

পারথ: একদিকে ছিলেন মিচেল মার্শ, ফিন অ্যালেন, ঝাই রিচার্ডসনরা, অপরপক্ষে মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, বাবর আজমরা। মঙ্গলবার, ২০ জানুয়ারি পারথের স্টেডিয়ামে এক টানটান লড়াই হওয়ার কথা ছিল। তবে সেই সময় মাঠে খেলোয়াড়রা একে অপরকে টেক্কা দেওয়ার সময়ই মাঠের বাইরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। পারথের নতুন স্টেডিয়ামের বাইরে লেগে যায় আগুন।

বিগ ব্যাশ লিগের (Big Bash League) প্রথম প্লে-অফ ম্য়াচে আজই পারথ স্করর্চার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিডনি সিক্সার্সরা। এই ম্যাচের জয়ী দল সরাসরি এ মরশুমের বিগ ব্যাশ ফাইনালে চলে যেত। তাই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরমে। মাঠে প্রচুর দর্শকও ভিড় জমিয়েছিলেন। তবে স্করর্চার্সের ব্যাটিং ইনিংসের সময়ই আগুন লাগার ঘটনাটি ঘটে। ১৬তম ওভারে হঠাৎই মাঠের বাইরের দিক থেকে ঘন কালো ধোঁয়া মাঠে ঢুকতে শুরু করে। এই আগুন দেখে খানিকটা ভীত হয়ে পড়েন সমর্থকরা। উদ্বেগ দেখা দেয় তাঁদের মধ্যে। 

গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, বিবিএলের তরফেও ভিডিও পোস্ট করা হয়। তবে দ্রুতই সেই আগুন অ্যারেস্ট করা হয় এবং বড় কিছু ঘটার আগেই তা নিয়ন্ত্রণে আসে। রিপোর্ট অনুযায়ী, স্ট্যান্ডের পিছনে এক জায়গায় আগুন লাগে এবং সেখান থেকেই কালো ধোঁয়া উঠতে শুরু করেছিল। াবি করা হয় বর্জ্য পদার্থ জ্বালানোর সময় বা কাঁচের কোনও বস্তু থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হন।

 

গোটা ঘটনায় অবশ্য ম্যাচ কিন্তু থামেনি। ২২ গজে দুই দলের লড়াই কোনও বাধা বিঘ্ন ছাড়াই চলতে থাকে। এক লো স্কোরিং ম্যাচে তারকাখচিত সিক্সার্স দলকে ৪৮ রানে পরাজিত করে মিচেল মার্শদের পারথের ফ্র্যাঞ্চাইজি। এদিন মার্শ অল্প রানে সাজঘরে ফিরলেও, তাঁর ওপেনিং পার্টনার তথা কেকেআরের নবতম সংযোজন ফিন অ্যালেন ৪৯ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করেই স্করর্চার্সরা নয় উইকেটে ১৪৭ রান তোলে। স্টার্ক ৩২ রানের বিনিময়ে দুই উইকেট নেন।

জবাবে সিক্সার্স শতরানের গণ্ডিও পার করতে পারেনি। ৯৯ রানেই অল আউট হয়ে যায় সিডনির ফ্র্যাঞ্চাইজ়ি। দুরন্ত ছন্দে থাকা স্টিভ স্মিথ এদিনও ভাল ছন্দে ব্যাট করছিলেন। সিক্সার্সের হয়ে তিনিই সর্বাধিক ৩৭ রানের ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। বাবর আজম তো খাতাই খুলতে পারেননি। ফলত ৯৯ রানেই গুটিয়ে যায় সিক্সার্সের ইনিংস।

Frequently Asked Questions

বিগ ব্যাশ লিগের কোন ম্যাচে আগুন লাগার ঘটনা ঘটেছিল?

বিগ ব্যাশ লিগের প্রথম প্লে-অফ ম্যাচে পারথ স্কর্চার্স এবং সিডনি সিক্সার্স-এর খেলার সময় আগুন লাগার ঘটনা ঘটে। এই ম্যাচটি পারথের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

আগুন লাগার ঘটনাটি কখন ঘটেছিল?

আগুন লাগার ঘটনাটি পারথ স্কর্চার্স-এর ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারে ঘটে। স্ট্যান্ডের পিছন দিক থেকে ঘন কালো ধোঁয়া দেখা গিয়েছিল।

আগুন লাগার কারণ কী বলে অনুমান করা হচ্ছে?

অনুমান করা হচ্ছে যে বর্জ্য পদার্থ জ্বালানোর সময় বা কাঁচের কোনো বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়েছিল। তবে, নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।

আগুন লাগার ঘটনার কারণে কি ম্যাচ বন্ধ রাখা হয়েছিল?

না, আগুন লাগার ঘটনা ঘটলেও ম্যাচ বন্ধ রাখা হয়নি। খেলা নির্বিঘ্নে চলতে থাকে এবং ম্যাচ শেষে পারথ স্কর্চার্স জয়লাভ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget