এক্সপ্লোর

Champions Trophy 2025: ফিটনেস নিয়ে উদ্বেগ অতীত, কোন সাফল্যমন্ত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁপাচ্ছেন মহম্মদ শামি?

Mohammed Shami: এখনও পর্যন্ত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামিই সর্বাধিক উইকেট নিয়েছেন।

দুবাই: দীর্ঘ সময় চোটের কবলে থাকার পরে এ বছরের শুরুতেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025,) থেকে যশপ্রীত বুমরা ছিটকে যাওয়ার পর ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ ফাস্ট বোলার হিসাবে শামির ওপরই দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়ভার এসে পড়ে। তবে অনেকেই কিন্তু তাঁর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বল হাতে নিজের দুরন্ত পারফরম্যান্সে যে শামি তাঁদের আশ্বস্ত করছেন, তা বলাই বাহুল্য।

তারকা ফাস্ট বোলার ভারতের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। ওয়ান ডে ক্রিকেটে নিজের দু'শো উইকেটও নিয়ে ফেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনালে ফের একবার বল হাতে আগুন ঝরান তিনি। ৪৮ রান খরচ করে ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন মহম্মদ শামি। তিনিই যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। স্টিভ স্মিথদের বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন শামি?

শামি ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় পিচ এবং পরিবেশকে বোঝা এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার ওপরেই প্রাধান্য দেন। তিনি বলেন, 'সবার আগে পরিবেশটা বোঝা প্রয়োজন। একই মাঠে খেলছি, তাই পিচের চরিত্রটাও বুঝতে হবে। তাই চাইলে পিচের বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। আমি সবসময় পিচের কথা মাথায় রেখে সেই অনুযায়ীই অনুশীলন সারি। তাই ম্যাচ আর নেটের মধ্যে খুব বেশি কিছু বদল থাকে না। যতটা সম্ভব সব জিনিসপত্র আমি সহজ সাধারণ রাখার চেষ্টা করি।'

একই মাঠে নিজেদের সব ম্যাচ খেলছে ভারতীয় দল। দুবাইয়ে একাধিক ম্যাচ খেলায় তিনি লাভবান হয়েছেন কি না জিজ্ঞেস করা হলে শামি বলেন, 'হ্যাঁ, সুবিধা তো হয়ই। পিচ, পরিবেশের বিষয়ে অবগত হওয়া যায়। উদাহরণস্বরূপ আজ যেমন তাপমাত্রা তুলনামূলক কম ছিল। তাই সেই অনুযায়ী নিজের বোলিংকেও মানিয়ে নিতে হয়। এক মাঠে সব ম্যাচ খেলাটা নিঃসন্দেহেই একটা প্লাস পয়েন্ট।'

তবে এই তত্ত্ব আবার ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর খারিজ করে দিয়েছেন। তাঁর মতে, 'কীসের বাড়তি সুবিধা? আমরা আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করি। সেখানের পরিস্থিতি তো মাঠের পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন। কিছু কিছু লোকের স্বভাব সবকিছু নিয়েই কথা বলা। তাঁদের নিজেদের বদলানো উচিত।' 

প্রথম দল হিসাবে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এবার লক্ষ্য নাগাড়ে দ্বিতীয় আইসিসি ট্রফিজয়। শামির সেই স্বপ্নপূরণ করতে পারেন কি না, এবারে সেটাই দেখার বিষয়।    

আরও পড়ুন: 'রান তাড়া করার ব্যাপারে সবথেকে দক্ষ', ম্যাচ হেরেও কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ স্মিথ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
ENG vs IND Live: শেষ তিন ওভারেই উঠল ৬২ রান, বিধ্বংসী ব্য়াটিংয়ে লর্ডসে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড
শেষ তিন ওভারেই উঠল ৬২ রান, বিধ্বংসী ব্য়াটিংয়ে লর্ডসে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
ENG vs IND: লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা?
লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget