এক্সপ্লোর

Mohammed Shami: 'আমি যন্ত্র নই', পান থেকে চুন খসলেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ! ট্রোলদের পাত্তাই দেন না মহম্মদ শামি

Asia Cup 2025: এশিয়া কাপে ১৫ জনের ভারতীয় দলে জায়গাই পাননি তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি।

নয়াদিল্লি: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হবে মহাদেশের সেরা হওয়ার লড়াই। এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে নামবে ভারতসহ মোট আট দল। এই টুর্নামেন্টে ভারতীয় নির্বাচকদের বাছাই করা দল নিয়ে যেমন জল্পনা-কল্পনার অন্ত নেই, তেমনই পাকিস্তানের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের ম্যাচ খেলা নিয়েও কম আলোচনা হচ্ছে না।

ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ইংল্যান্ড সফরে ব্রাত্যই ছিলেন। এশিয়া কাপেও তাঁকে ভারতীয় দলে সুয়োগ দেওয়া হয়নি। তাঁকে মাঠের বাইরে বসেই সূর্যকুমার যাদবদের হয়ে গলা ফাটাতে হবে। তবে এই টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের আদৌ কি ম্যাচ খেলা উচিত? শামি কি মনে করছেন? 

তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে শামি জানান, 'আমি কোনওরকম বিতর্কে জড়াতে চাই না। ভারত সরকার এবং বোর্ড মিলে এইসব সিদ্ধান্ত নেয় এবং আমরা সেই নির্দেশই অনুসরণ করি। হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় সমর্থকদের মধ্যে যে উন্মাদন, আগ্রহ দেখা যায়, সেই কারণে ওদের বিরুদ্ধে ম্যাচটা আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা হয়। তবে আমাদের খেলোয়াড়দের জন্য বিষয়টা কেবলই পারফর্ম করা কেন্দ্রিক।'

অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যর্থতার পর শামিকে প্রবল কটাক্ষ, কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল। সেইসব বিষয়কে তিনি পাত্তা দেন না বলে সোজাসাপ্টা জানিয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। তাঁর দাবি, 'আমি এসবে পাত্তা দিই না। আমি তো আর যন্ত্র নই। আমার ভাল দিন যেমন থাকবে, খারাপ দিনও কাটবে। আমি দেশের হয়ে খেলার সময় উইকেট নিয়ে দলকে জেতানোর লক্ষ্যে ক্রিকেটটা খেলি। দেশের হয়ে কেউ যখন খেলে, সে বাকি কোনওকিছু মাথায় রাখে না। সোশ্য়াল মিডিয়ায় কে কী বলছে, সেইদিকে কান দেয় না। তাই ট্রোলিং আমার ওপর প্রভাব ফেলে না, কারণ আমি এসবে পাত্তাই দিই না।'

পাশাপাশি শামি তাঁর অবসর নিয়ে সমস্ত জল্পনা-কল্পনাও দুরমুশ করে দেন। মহম্মদ শামি বলেন, 'যদি কারও কোনও সমস্যা থাকে, তবে এসে আমাকে বলুন । আমার অবসর নেওয়ার ফলে কি কারও জীবন আরও ভাল হবে? আমাকে বলুন তো, আমি কার পথে কাঁটা হয়ে আছি, যে আপনারা চান আমি অবসর নিই। যেদিন আমার মধ্যে একঘেয়েমি আসবে, আমি চলে যাব। আপনারা আমাকে নির্বাচন করবেন না, তবে আমার পরিশ্রম চলবে।'

শামি কিন্তু আগামী দিনে নিজের লক্ষ্যও সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, ভারতকে ২০২৭ সালের বিশ্বকাপ জেতানোই তাঁর লক্ষ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget