এক্সপ্লোর

IND vs WI: সিরাজের তিন সাফল্য, উইকেট পেলেন বুমরা, কুলদীপও, প্রথম দিন প্রথম সেশনশেষে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ়

Mohammed Siraj: ইংল্যান্ডে বুমরার অনুপস্থিতিতে নজর কেড়েছিলেন, এবার বুমরার সঙ্গে মিলেই ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসে ধস নামাচ্ছেন সিরাজ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, প্রথম সেশনেই হারালো ৫ উইকেট।
  • মহম্মদ সিরাজ নিলেন ৩ উইকেট, ভেঙে দিলেন ক্যারিবীয় ব্যাটিংয়ের ভিত।
  • বুমরা ও কুলদীপও পেলেন উইকেট, শুরুতেই চাপে ক্যারিবীয় দল।
  • অধিনায়ক চেজ ২২ রানে অপরাজিত, ভারতের দাপট অব্যাহত।

আমদাবাদ: টস জিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রস্টন চেজ়। আশা ছিল ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI) বোর্ডে বড় রান তুলবে। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে, ক্যারিবিয়ান দল দু'শো রানের গণ্ডিও পার করতে পারেব কি না সন্দেহ। শতরানের গণ্ডি পার করার আগেই ম্যাচের প্রথম দিন প্রথম সেশনশেষে আধা ওয়েস্ট ইন্ডিজ় দল সাজঘরে ফিরে গিয়েছে। ভারতের হয়ে তিন তিনটি সাফল্য পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

এদিন ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের দল থেকে বেশ কিছু বদল ঘটানো হয়। যশপ্রীত বুমরা একাদশে ফেরেন, গোটা ইংল্যান্ড সফর মাঠের বাইরে বসে থাকার কুলদীপ যাদবকেও সুযোগ দেওয়া হয়। চোট সারিয়ে দলে ফেরেন নীতীশ কুমার রেড্ডি। শক্তিশালী দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে মাঠে নামে ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের বোলিংয়ে সকলে মুগ্ধ হয়েছিলেন। সেই সিরাজই ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম ধাক্কাটি দেন। তেগনারায়ণ চন্দ্রপল খাতা খোলার আগেই লেগ সাইডের একটি বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন। দারুণভাবে ডানদিকে লাফিয়ে ক্যাচ নেন ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের কিপারের ভূমিকা সামলানো ধ্রুব জুরেল। ১২ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। আরেক ওপেনার জন ক্যাম্বেলও বেশিদূর এগোতে পারেননি। তাঁকে আট রানে ফেরান বুমরা।

ওয়েস্ট ইন্ডিজ়ের সমস্যা আরও বাড়ে যখন ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথানাজেকে যথাক্রমে ১৩ ও ১২ রানে ফেরান সিরাজ। ৪২ রানেই চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ়। এমন অবস্থায় রস্টন চেজ় ও শাই হোপ, দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ়ের হাল ধরার চেষ্টা করেন। দুই জনে দলকে শতরানের দিকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। বেশ ভালই ব্যাট করছিলেন তাঁরা। তবে ঠিক লাঞ্চের আগেই ফের বিপত্তি। ভাল ছন্দে ব্যাট করা শাই হোপের উইকেট ভেঙে দেন কুলদীপ যাদব। ২৬ রানে ফেরেন হোপ।  

হোপ আউট হতেই লাঞ্চের ঘোষণা করা হয়। আপাতত ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক চেজ় ২২ রানে ক্রিজে রয়েছেন। প্রথম সেশনে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা সেশনটা নিজেদের নামেই করলেন। এবার দেখার দ্বিতীয় সেশনেও একই রকম দাপট দেখা যায় না ওয়েস্ট ইন্ডিজ়ের লোয়ার অর্ডার ভারতীয় আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget