এক্সপ্লোর

IND vs BAN: অনুশীলনে নতুন সদস্য, ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন তারকা বোলিং কোচ

Morne Morkel ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি, তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের আগেই ভারতীয় দলে যোগ দিলেন নতুন বোলিং কোচ।

চেন্নাই: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। প্রায় মাস দেড়েকের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ভারতীয় ক্রিকেট দলের তারকারা। সেই সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

ওপার বাংলার বিরুদ্ধে সিরিজ়ের আগে গতকালই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিল সিংহভাগ টিম ইন্ডিয়া তারকারা। যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, কেএল রাহুলরা গতকালই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন। ভোররাতে লন্ডন থেকে উড়ে এসেছেন বিরাট কোহলি। যোগ দিয়েছেন দলের তারকা অধিনায়ক রোহিত শর্মাও। আজ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বরই অনুশীলন শুরু করে দিল ভারত। আজকের অনুশীলনে ভারতের জাতীয় জার্সি গায়ে এক নতুন মুখ কিন্তু উপস্থিত ছিলেন। তিনি কে? তিনি আর কেউ নন মর্নি মর্কেল। ভারতীয় দলের নতুন বোলিং কোচ।

শ্রীলঙ্কা সফরেই প্রধান কোচ গৌতম গম্ভীরের সহযোগী হিসাবে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সাইরাজ বাহুতুলে ছিলেন দলের বোলিং কোচ। অবশ্য বাহুতুলে ভিভিএস লক্ষ্মণের কোচিং স্টাফের অংশ। ভারতীয় বয়সভিত্তিক দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই তাঁরা কাজ করে থাকেন। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন কোচেরও দায়িত্ব পালন করেন। সেইমতো ক্ষণস্থায়ী ভাবে দ্বীপরাষ্ট্রের সফরে দায়িত্ব নিয়েছিলেন বাহুতুলে। তবে অনেক জল্পনা-কল্পনার পর বিসিসিআই সচিব জয় শাহ মর্নি মর্কেলকে (Morne Morkel) দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন।

 

শ্রীলঙ্কা সফরে কিছু ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি মর্কেল। খবর অনুযায়ী, তাঁর বাবার শরীর খারাপ ছিল। তবে তিনি অবশেষে বাংলাদেশ সিরিজ়ের আগে যোগ দিলেন। ভারতীয় জার্সিতে টিম ইন্ডিয়ার অনুশীলনে দেখা গিয়েছে মর্কেলকে। যদি মূলত গম্ভীর, রোহিত, গম্ভীরদেরই হাডেলে কথা বলতে দেখা যায়। 

প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল

      

আরও পড়ুন: ৯১ বছরে এই প্রথম, নয়ডায় গড়াল না এক বলও, বাতিল আফগানিস্তান-নিউজ়িল্যান্ড টেস্ট 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget