এক্সপ্লোর

Indian Cricket Team: মহেন্দ্র সিংহ ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব! প্রাক্তন অধিনায়ককে বিরাট দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড?

MS Dhoni: অতীতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি স্বল্প সময়ের জন্য ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছিলেন।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)! পরিসংখ্যানের বিচারে ভারতের সফলতম অধিনায়ক। তাঁর সময়ে উপলব্ধ সমস্ত আইসিসি ট্রফি জিতেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই ধোনিকেই এবার ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) বিরাট দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী ধোনিকে ভারতীয় ক্রিকেট বোর্ডে অল-ফর্ম্যাট মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

অতীতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি স্বল্প সময়ের জন্য ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছিলেন। তবে রিপোর্ট অনুযায়ী এবার ধোনিকে অনেক বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। সেই রিপোর্ট অনুযায়ী মাহির কাঁধে মহিলা ক্রিকেটার এবং তরুণদেরও গ্রুম করে পরবর্তী প্রজন্মের তারকা করে তোলার দায়িত্ব থাকবে। এই ভূমিকায় ধোনি অত্যন্ত কার্যকরী হবে বলেই বোর্ডের তরফে মনে করা হচ্ছে। তবে ধোনি এই দায়িত্ব দিতে একেবারেই আগ্রহী নন বলে খবর। কিন্তু কারণ কী?

একেই রিপোর্টে দাবি করা হয়েছে যে যতদিন পর্যন্ত গৌতম গম্ভীর তিন ফর্ম্যাটে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন, ততদিন পর্যন্ত ধোনি এই ধরনের কোনও ভূমিকা কাঁধে নিতে নারাজ। দাবি করা হচ্ছে তাঁদের খেলোয়াড় জীবনে দুইজনের মধ্যে যে মনোমালিন্য ছিল, সেই জেরেই মাহি গম্ভীরের সঙ্গে ভাগাভাগি করে এমন কোনও ধরনের দায়িত্ব নিতে নারাজ। এছাড়াও শোনা যাচ্ছে ধোনি এখনই মেন্টর হওয়ার থেকে পরবর্তী আইপিএল মরশুমের জন্য নিজেকে ফিট করে তুলতে আপাতত বেশি আগ্রহী। 

অবশ্য আইপিএল ২০২৬ সালে ধোনির অংশগ্রহণ করা কিন্ত একেবারেই নিশ্চিত নয়। তিনি এ বছরও বারংবার তাঁর অবসর নিয়ে প্রশ্ন উঠলেই জানিয়ছিলেন যে আইপিএল খেলা বা না খেলার সিদ্ধান্তটা তিনি নয়, বরং তাঁর হয়ে তাঁর শরীর নেবে। ফিটনেস কেমন থাকছে, তা দেখেই তিনি পরের মরশুমে খেলা বা না খেলা ঠিক করবেন।

দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ধোনিকে নিজের ফিটনেস সম্পর্কে বলতে শোনা যায়, 'আমাকে ডাক্তার জানিয়েছেন যে আমি পরবর্তী পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারি, তবে সেটা শুধু চোখ দিয়ে। বাকি শরীরের ফিটনেস নিয়ে আমায় এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আর আমি তো চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব না।' অর্থাৎ বহুদিনের ৪০-র গণ্ডি পার করা ধোনির পরের আইপিএলে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget