এক্সপ্লোর

Ranji Trophy Final 2024: সচিনের উপস্থিতিতেই সচিনের রেকর্ড ভাঙলেন সরফরাজের ভাই মুশির, সেঞ্চুরির সাক্ষী রোহিতও

Musheer Khan: রঞ্জি ট্রফির ফাইনালে মুশির খানের ১৩৬ রানের ইনিংস খেলেন।

মুম্বই: তাঁর ব্যাটিং দেখলে কে বলবে, সদ্য দিনকয়েক আগেই তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy Final 2024) ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুশির খান (Musheer Khan)। অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ারদের নিয়ে গড়া দলের সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন সরফরাজ খানের টিনএজার ভাই। শুধু যে সেঞ্চুরি হাঁকালেন তা কিন্তু নয়, ভাঙলেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড, আবার তাঁরই উপস্থিতিতে। ঐতিহাসিক এই সেঞ্চুরির সাক্ষী থাকলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।

মুম্বই ওয়াংখেড়েতেই এ বছরের রঞ্জি ফাইনালে বিদর্ভের মুখোমুখি হয়েছে মুম্বই। লক্ষ্য রেকর্ড ৪২তম রঞ্জি জয়। সেই লক্ষ্যেই তৃতীয় দিনে অনেকটাই এগিয়ে গেল মুম্বই দল। সৌজন্যে মুশির খানের শতরান ও শ্রেয়স আইয়ারের ৯৫ রানের ইনিংস। ১৯ বছর ১৪ দিনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মুশির। এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি ১৯৯৪-৯৫ রঞ্জি মরশুমে ২২তম জন্মদিনের ঠিক মাসখানেক পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করেছিলেন।  

ঘটনাক্রমে, এদিন ম্যাচ দেখতে মাঠে উপস্থিত মুম্বই থেকে উঠে আসা দুই মহাতারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মা। সচিন তাঁর রেকর্ড ভাঙাটা স্ট্যান্ডে বসেই উপভোগ করেন। আর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায় মুম্বইয়ের সাজঘরে। ভারত-ইংল্যান্ডের ম্যাচ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে। অপরদিকে, আইপিএলের জন্য মুম্বই ইন্ডিয়ান্স অনুশীলন শুরু করে দিলেও রোহিত এখনও সেখানে যোগ দেননি। তিনি তাই নিজের অবসরে মুম্বইয়ের ফাইনাল ম্যাচ দেখতে হাজির হন। দীর্ঘদিনের সতীর্থ ধবল কুলকার্নির সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিতকে।

 

 

মুশির ২৫৫ বলে চ্যালেঞ্জিং পিচে শতরান পূরণ করেন। এটি তাঁর প্রথম শ্রেণির কেরিয়ারের দ্বিতীয় শতরান মাত্র। মুশিরের ১৩৬ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: রাহানের ব্য়াটিং টেকনিকের খুঁত ধরিয়ে দিলেন অশ্বিন! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget