এক্সপ্লোর

Ajinkya Rahane: রাহানের ব্য়াটিং টেকনিকের খুঁত ধরিয়ে দিলেন অশ্বিন!

Ranji Trophy 2024 Final: রঞ্জি ট্রফির ফাইনালে দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে ৭৩ রান করেন।

মুম্বই: জাতীয় দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকদিন। রঞ্জি ট্রফিতেও মুম্বইয়ের হয়ে আহামরি ফর্ম নন তিনি। সেই অজিঙ্ক রাহানেরই (Ajinkya Rahane) ব্যাটিং টেকনিকে খুঁত ধরিয়ে দিলেন তাঁর ভারতীয় দলের সতীর্থ আর অশ্বিন (R Ashwin)!

বর্তমানে মুম্বই বনাম বিদর্ভের রঞ্জি ট্রফি ফাইনাল (Ranji Trophy 2024 Final) ম্যাচ চলছে। সেখানেই রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে। দলের হয়ে ফাইনাল ম্যাচে দ্বিতীয় ইনিংসে এক লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলেন অভিজ্ঞ রাহানে। তবে ইনিংসের শুরুটা তাঁর জন্য আদর্শ ছিল না। খুবই নড়বড়েভাবে শুরুটা করেছিলেন তিনি। এমনকী তাঁকে একবার এলবিডব্লু আউটও দেন আম্পায়ার। তবে ডিআরএসের সৌজন্যে জীবনদান পেয়ে যান রাহানে। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় রাহানের ব্যাটের কাণায় বল লেগে তারপরেই তা প্যাডে লাগে। তিনি নট আউট।

অশ্বিন এই ম্য়াচের দিকে নজর রেখেছেন। নিজের সোশ্যাল মিডিয়া মারফত তিনি রাহানের স্ট্রেট ড্রাইভ করার সময় এক খুঁত বের করেন। সকলের সঙ্গে তা ভাগও করেন। রাহানে শেষমেশ হর্ষ দুবের বলে ৭৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ম্যাচের রাশ কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে মুম্বইয়ের হাতেই। তাঁরা নিজেদের ৪২তম রঞ্জি জয়ের পথে অগ্রসর। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভার শেষে রাহানের নেতৃত্বাধীন দলের স্কোর তিন উইকেটের বিনিময়ে ২২২ রান। ইতিমধ্যেই ৩৪২ রানের লিড নিয়ে নিয়েছে মায়ানগরীর দলটি।

 

রাহানের টেকনিকে ত্রুটি
রাহানের টেকনিকে ত্রুটি

অবশ্য গতকাল দিনের খেলা শেষ হওয়ার আগেই ম্যাচের রাশ চলে এসেছিল রাহানেদের হাতে। তাদের প্রথম ইনিংসে তোলা ২২৪ রানের জবাবে বিদর্ভের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। ব্যাটিং ভরাডুবি হল বিদর্ভের। সর্বোচ্চ রান? যশ রাঠৌরের ২৭! দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন ব্যাটার। যশ রাঠৌর ছাড়া ওপেনার অথর্ব তাইডে (২৩ রান), আদিত্য ঠাকরে (১৯ রান) ও যশ ঠাকুর (১৬ রান)। মাত্র ৪৫.৩ ওভারে অল আউট হয়ে যায় বিদর্ভ। 

৩টি করে উইকেট নেন ধবল কুলকার্নি, শামস মুলানি ও তনুশ কোতিয়ান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বসেছিল মুম্বই।  ১ উইকেট শার্দুল ঠাকুরের। তবে ৩৪/২ হয়ে যাওয়ার পর ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন মুম্বইয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে ও তরুণ মুশির খান। এদের সুবাদেই মুম্বই এত ভাল জায়গায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: দুরন্ত ডেলিভারিতে উড়ে গেল স্টাম্প, বোল্ড হয়ে বিশ্বাসই হচ্ছিল না পৃথ্বীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget