এক্সপ্লোর

Niroshan Dickwella: ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত শ্রীলঙ্কার নিরোশান ডিকেওয়েলা

Niroshan Dickwella Suspended: ক্রিকেটে ফের ডোপ কেলেঙ্কারির ছায়া। এবার ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হলেন শ্রীলঙ্কার ব্যাটার।

কলম্বো: শ্রীলঙ্কার ক্রিকেটে (Sri Lanka Cricket) ফের ডোপ কেলেঙ্কারি। আজীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন নিরোশান ডিকেওয়েলা। লঙ্কা প্রিমিয়ার লিগের সময় ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ডিকেওয়েলা (Niroshan Dickwella)। ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ হন তিনি। নিরোশানের বিরুদ্ধে বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে নির্বাসিত করা হল ডিকওয়েলাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ''শ্রীলঙ্কার ক্রিকেটার নিরোশান ডিকেওয়েলার নির্বাসন এরমধ্যেই কার্যকর করা হয়ে গিয়েছে। পরবর্তী নোটিশ আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। খেলাধূলোর প্রতি স্বচ্ছতা বজায় রাখাই একমাত্র উদ্দেশ্য। আর সেই জন্যই শ্রীলঙ্কার ডোপিং বিরোধী সংস্থা ২০২৪ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের ডোপ টেস্ট করেছিল। আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থার নির্দেশিকা সম্পূর্ণভাবে মেনে চলে হয়েছে। ক্রিকেটে যাতে কোনও নিষিদ্ধ ড্রাগের প্রভাব না থাকে, তাই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রক এই ডোপ টেস্ট আয়োজন করে। আর সেখানেই ধরা পড়েছেন ডিকেওয়েলা।''

দেশের জার্সিতে ৫৪টি টেস্ট খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে খেলেছেন ৫২টি ম্য়াচ। উল্লেখ্য, এই বছর লঙ্কা প্রিমিয়ার লিগে গল মার্ভেলসের হয়ে খেলতে নেমেছিলেন নিরোশান। এমনকী এই দলের অধিনায়কও ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও দেশের জার্সিতে প্রায় বছর খানেকের ওপরে খেলার সুযোগ পান না আর ডিকেওয়েলা। ২০২৩ সালে মার্চ মাসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ও এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার সুযোগ পাননি ডিকেওয়েলা। 

দেশের জার্সিতে টেস্টে এখনও পর্যন্ত ৩১ এর কাছাকাছি গড়ে ২৭৫৭ রান করেছেন নিরোশান। কোনও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবে ২২টি অর্ধশতরান রয়েছে। ক্যাচ ধরেছেন ১৩৪টি এবং স্টাম্প-আউট করেছেন ২৭টি। ওয়ান ডে ফর্ম্য়াটে ১৬০৪ রান করেচেন। এই ফর্ম্য়াটে অবশ্য দুটো শতরান রয়েছে। সঙ্গে ৯টি অর্ধশতরান রয়েছেন এই ব্যাটারের। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২৮ ম্য়াচ খেলে মোট ৪৮০ রান করেছেন। 

উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছেন ডিকেওলেয়া। করোনার সময় বায়ো বাবল ভেঙেছিলেন। কোভিডের সময় সতীর্থদের সঙ্গে বায়োবাবল ভেঙে বেরিয়ে গিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: ''লক্ষ্মী নয়, এবার কালী হওয়ার সময় এসেছে'', আর জি কর ইস্যুতে এবার মুখ খুললেন সাক্ষী মালিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget