এক্সপ্লোর

IND vs AUS: নিজের আইডলের সঙ্গে টেস্ট খেলছেন, এখনও বিরাট মোহে মগ্ন নীতিশ

Border Gavaskar Trophy: পারথে টেস্টে অভিষেকের যে টুপি, তা বিরাট কোহলির হাত থেকেই নিয়েছিলেন। নিজের আইডলের সঙ্গে টেস্ট খেলছেন, এখনও বিরাট মোহে মগ্ন নীতিশ।

অ্যাডিলেড: নিজের আইডলের সঙ্গে টেস্ট খেলছেন, এখনও বিরাট মোহে মগ্ন নীতিশ। একটা সময় ছিল যখন টিভিতে বিরাটের ব্যাটিং দেখে শ্যাডো প্র‍্যাকটিস করতেন। ২১ বছরের এই তরুণ অলরাউন্ডার তখনও ভাবেননি যে একদিন সত্যি সত্যিই তিনি বিরাট কোহলির সঙ্গে খেলবেন। ভীষণভাবে চেয়েছিলেন বিরাট অবসর নেওয়ার আগে যেন একবার তাঁর সঙ্গে খেলার সুযোগ পান। সেই স্বপ্ন পূরণ হয়েছে পারথেই। একসঙ্গে খেলার। এমনকী বিরাটের হাত থেকেই টেস্টের ডবিউ ক্যাপও পেয়েছেন নীতিশ। 

বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে নীতিশ বলছেন, ''ছোটবেলা থেকেই আমি বিরাট ভাইয়ের বিশাল বড় ভক্ত। ওঁনার ব্যাটিং দেখতাম সবসময়। প্রায় প্রত্যেকটি ম্য়াচেই নজর রাখতাম। ওঁর সেলব্রেশনেরও আমি ভক্ত। সেই সময় আমি নিজের বয়স আর ওঁর বয়স ক্যালকুলেট করতাম। আর ভাবতাম যে আমি যেন বিরাট ভাই অবসর নেওয়ার আগেই একবার ওঁর সঙ্গে খেলতে পারি। আইপিএলে ওঁর বিরুদ্ধে খেলেছি। এখানে দেশের জার্সিতে এখন ওঁর সঙ্গে খেলছি। আমার স্বপ্নপূরণ হয়ে গিয়েছে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

কোহলি তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচিতি অর্জন করে নিয়েছেন। অন্যদিকে নীতিশ ঘরোয়া ক্রিকেটে হাত পাকাচ্ছেন। এমন সময় একটি অনুষ্ঠানে ২ জনে একই মঞ্চ ভাগ করেছিলেন। সেখানে বিরাট অতিথি হিসেবে এসেছিলেন। দূর থেকে প্রিয় ক্রিকেটারের সঙ্গে ছবিও তুলেছিলেন সেলফি মোডে নীতিশ। যা ইদানিং বেশ ভাইরাল হয়েছে। সেই ছবি প্রসঙ্গে আইপিএলের হায়দরাবাদের হয়ে খেলা নীতিশ বলছেন, ''ওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। সে সময় বিরাট ভাই জনপ্রিয়তার শিখরে। আমি ভেবছিলাম আদৌ আর পরে ছবি তোলার সুযোগ পাব কি না। তাই সেই ছবিটা দূর থেকেই নিয়েছিলাম। এখনও ওঁনার সঙ্গে খেলতে পারছি। খুব কাছ থেকে দেখছি ওঁনাকে। ধীরে ধীরে নিজের ইনিংসটিকে কত সুন্দরভাবে সাজান উনি। সেঞ্চুরির দিকে নিয়ে যান। ওঁনার ৮১ তম আন্তর্জাতিক শতরানের সময় আমি ক্রিজে ছিলাম। আমার কাছে তা ভীষণ স্পেশাল ছিল।''

পারথ টেস্টের পর অ্য়াডিলেড টেস্টেও গোলাপি বলের ম্য়াচে নীতিশ ব্যাট হাতে প্রথম ইনিংসে নজর কেড়েছেন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget