এক্সপ্লোর

ODI Super League: ওয়ান সুপার লিগ কী? কীভাবেই বা মিলতে পারে বিশ্বকাপ খেলার ছাড়পত্র?

One Day Cricket Super League: ২০১৯ বিশ্বকাপের পর একমাত্র ওয়ান ডে সুপার লিগ খেলা হয়েছিল। এটি ১২ দল নিয়ে হয়েছিল। তার মধ্য়ে পূর্ণ সময়ের আইসিসি সদস্যপদ পাওয়া দল তো রয়েইছে, এমনকী নেদারল্যান্ডসও খেলেছিল।

মুম্বই: ইএসপিএন ক্রিকইনফোর নতুন রিপোর্ট অনুযায়ী ফের একবার আইসিসি ওয়ান ডে সুপার লিগ শুরু হতে চলেছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটের পর থেকে ক্রমেই ওয়ান ডে ফর্ম্য়াট থেকে দর্শকদের আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। যার জন্য আইসিসির তরফে এই ওয়ান ডে সুপার লিগ শুরু করার ভাবনাচিন্তা শুরু হয়েছে। 

কিন্তু এই ওয়ান ডে সুপার লিগ আসলে কী? 

২০১৯ বিশ্বকাপের পর একমাত্র ওয়ান ডে সুপার লিগ খেলা হয়েছিল। এটি ১২ দল নিয়ে হয়েছিল। তার মধ্য়ে পূর্ণ সময়ের আইসিসি সদস্যপদ পাওয়া দল তো রয়েইছে, এমনকী নেদারল্যান্ডসও খেলেছিল। প্রতিটি অংশগ্রহণকারী দলের তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সম্ভাব্য ১২টি প্রতিপক্ষের মধ্যে আটটি খেলার কথা ছিল। এই সিরিজের মধ্যে চারটি ঘরের মাঠে এবং চারটি ঘরের বাইরে অনুষ্ঠিত হবে।

ওয়ান ডে সুপার লিগের সেরা সাতটি দল নিশ্চিতভাবেই পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে নেবে। বাকিরা যোগ্যতা অর্জন পর্বের বাধা টপকে মূল টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

এছাড়াও আগামী ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে পারে ১২ দল নিয়ে। প্রথমে মনে করা হয়েছিল যে দুটো বিভাগে করা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু শেষ পর্যন্ত ১২ দলেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুম করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসিএমনকী ৩২ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ভাবনা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।

গত সপ্তাহে দুবাইয়ে যে আইসিসির বোর্ড মিটিং হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে দু’টি ডিভিশনে ভাগ করার প্রস্তাব খারিজ হয়ে গেল আইসিসির বৈঠকে। উল্লেখ্য়, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ় এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে ইংল্যান্ডও। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন কিছু দিন আগে বলেছিলেন, ‘‘আমরা এই ধরনের ব্যবস্থা চাই না। যে ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, সে ভাবেই চলুক। আমরা যদি দ্বিতীয় ডিভিশনে নেমে যাই তা হলে অস্ট্রেলিয়া বা ভারতের সঙ্গে খেলার সুযোগ পাব না। প্রথম ডিভিশনের যে কোনও দলের ক্ষেত্রেই এটা হতে পারে। এ ভাবে হতে পারে না।''

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নিয়েছিল নিউজিল্য়ান্ড। দ্বিতীয়টি অস্ট্রেলিয়া। প্রথম দুবারই রানার্স আপ হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। শেষবার দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতে নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ZIM Vs IND: ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget