এক্সপ্লোর

ODI WC 2023: অস্ট্রেলিয়া ম্যাচে খেলতে পারেন ডেঙ্গি আক্রান্ত গিল? আপডেট দিলেন কোচ দ্রাবিড়

Shubman Gill: চলতি বছরে ওয়ান ডে আন্তর্জাতিকে ইতিমধ্যেই হাজার রানের গণ্ডি পার করে ফেলেছন শুভমন গিল।

আমদাবাদ: বিশ্বকাপ (CWC 2023) শুরুর আগেই ভারতীয় শিবির বড় (Indian Cricket Team) ধাক্কা খেয়েছে। খবর অনুযায়ী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। ফলে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রথম ম্যাচে গিলের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। তবে গিলকে এখনই সম্পূর্ণভাবে বাদের তালিকায় রাখতে নারাজ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।  

শুক্রবার সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় জানান গিল আগের থেকে খানিকটা সুস্থ অনুভব করছেন। তিনি বলেন, 'ও আজ আগের থেকে অনেকটাই সুস্থ অনুভব করছে। মেডিক্যাল দল প্রতিনিয়ত ওর খোঁজখবর রাখছে। আমাদের কাছে ৩৬ ঘণ্টা মতো সময় রয়েছে।মেডিক্যাল দল যা বলবে, সেই বুঝেই সিদ্ধান্ত নেওয়া হেবে।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচ থেকে যে গিল এখনই বাতিল নন, তা জানিয়ে ভারতীয় কোচ বলেন. 'মেডিক্যাল দল এখনই ওকে বাতিল করে দেয়নি। ওর প্রতিনিয়ত খেয়াল তো রাখা হচ্ছেই। পরশু ওর শরীর কেমন থাকে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'

শুভমন গিল যদি একান্তই ফিট না হতে পারেন, সেক্ষেত্রে ভারতীয় একাদশে ঈশান কিষাণের খেলার সম্ভাবনা প্রবল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষাণকে ওপেন করতে দেখা যেতে পারে। তবে কেএল রাহুলও ওপেনিংয়ের অন্যতম বিকল্প। রাহুল লাল বলের ক্রিকেটে রোহিতের সঙ্গে ওপেন করেনই। তাই তিনি অন্যতম বিকল্প। এশিয়া কাপে প্রত্যাবর্তনের পর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল। তবে শুভমন গিল এই ম্যাচে শেষ অবধি সত্যিই খেলতে নামতে না পারলে, বড়সড় ক্ষতির মুখে পড়বে ভারতীয় দল। বিশেষ করে যেরকম স্বপ্নের ছন্দে রয়েছে শুভমন।

এই ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে অজি শিবির। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে খেলতে নেমেছিল প্য়াট কামিন্সের দল। সেখানে ২-১ ব্যবধানে হারতে হয়েছে। তাই রবিবারের ম্যাচে নামার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না স্মিথ, ওয়ার্নাররা। চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন সারলেন অজি ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণকে সামলানোর জন্য আলাদা করে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অনেকক্ষণ ওয়ার্নাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের স্পিন আক্রমণ সামলাতে নেটে কড়া প্রস্তুতি স্মিথদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget