এক্সপ্লোর

ODI World Cup 2023: দল হারলেও, চিপকেই বিশ্বকাপের মঞ্চে অভিনব রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

Mitchell Starc: মিচেল স্টার্ক ভারতের বিরুদ্ধে রবিবার ৩১ রান খরচ করে ঈশান কিষাণের উইকেটটি নেন।

চেন্নাই: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) মিচেল স্টার্কের (Mitchell Starc) রেকর্ড বেশ ঈর্ষণীয়। বিশ্বকাপের সর্বকালীন উইকেটসংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার। ভারতের বিরুদ্ধে (IND vs AUS) রবিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঈশান কিষাণের উইকেট নিয়েই তিনি সর্বকালীন এক ইতিহাসও গড়ে ফেললেন। 

ঈশান কিষাণের উইকেটটি ওয়ান ডে বিশ্বকাপে স্টার্কের ৫০তম উইকেট। মাত্র পঞ্চম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন স্টার্ক। তিনি দ্রুততম বোলার হিসাবে ৫০ ওভারের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। মাত্র ১৯টি বিশ্বকাপ ম্যাচে ৫০টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। তাঁর বোলিং গড় ১৫.১৪। ২৮ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেওয়া তাঁর সেরা বোলিং স্পেল। 

মিচেল স্টার্ক ২০১৫ সালের বিশ্বকাপে ২২টি উইকেট নিয়েছিলেন। সেইবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন স্টার্ক। তবে ২০১৯ সালে তিনি আরও বেশি উইকেট নেন। ১০টি বিশ্বকাপ ম্যাচে চার বছর আগে স্টার্ক ২৭টি উইকেট নেন। এটি যে কোনও এক বিশ্বকাপে কোনও বোলারের নেওয়া সর্বকালের সর্বাধিক উইকেট। এবার বিশ্বকাপে উইকেট নেওয়ার বিচারে আরও একটি রেকর্ড নিজের নামে করলেন তারকা অজ়ি বোলার।

বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা। তাঁর সংগ্রহে ৭১টি উইকেট রয়েছে। স্টার্ক গত দুই বিশ্বকাপে যা পারফর্ম করেছেন, সেই ধারা যদি এবারও অব্যাহত থাকে, তাহলে স্টার্ক কিন্তু স্বদেশীয় ম্যাকগ্রাকে পিছনে ফেলে দিতেই পারেন।

তবে স্টার্কের এই পারফরম্যান্স সত্ত্বেও ভারত ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে সহজেই জয় ছিনিয়ে নেয়। ম্যাচে ভারতের সামনে লক্ষ্য মাত্র ২০০ রানের। আর সেই রান তুলতে গিয়েই কিনা ভারতের স্কোর হয়ে গেল ২ রানে ৩ উইকেট! ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ (০), রোহিত (০), শ্রেয়স আইয়ার (০)। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, এটা ক্রিকেট ম্যাচ চলছে। মনে হচ্ছিল যেন ফুটবল ম্যাচের স্কোরলাইন। দুশোও তখন যেন কয়েক নটিক্যাল মাইল দূরে।

সেখান থেকে পাল্টা লড়াই বিরাট কোহলি ও কে এল রাহুলের ব্যাটে। ১১৬ বলে ৮৫ রান করলেন কোহলি। আর রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। রাহুলের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস বললেও অত্যুক্তি হবে না। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, সেঞ্চুরি পূর্ণ করতে একটি চার ও একটি ছয় ছয় মারতে হতো। কিন্তু ছয় মেরে বসেন রাহুল। সেঞ্চুরি অপূর্ণ থেকে যায়। ৪১.২ ওভারে ম্য়াচ জিতে নেয় ভারত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে আমদাবাদে কমলা জার্সি পরে মাঠে নামবে ভারত?

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget