এক্সপ্লোর

ODI World Cup 2023: অপরাজিত মাত্র দুই দল, বিশ্বকাপের লিগ তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

CWC 2023: চলতি বিশ্বকাপে একটিমাত্র দলই এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি।

নয়াদিল্লি: ইতিমধ্যেই বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হয়েছে দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। রমরমিয়ে চলছে পঞ্চাশের পাঞ্জা। সবকয়টি দলই কিন্তু ইতিমধ্যেই অন্তত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। বর্তমানে দশ দলের মধ্যে দুইটি দলই অপরাজিত রয়েছে। অপরদিকে, একটিমাত্র দল এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি। পয়েন্ট তালিকায় ঠিক কত নম্বরে রয়েছে ভারত (Indian Cricket Team)?

বিশ্বকাপে তড়তড়িয়ে ছুটছে টিম ইন্ডিয়ার জয়ের রথ। চারটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন রোহিতরা। তারপর থেকে একে একে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশকে মাটি ধরিয়েছে ভারত। তবে তা সত্ত্বেও টিম ইন্ডিয়া কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষে নেই। সেই স্থানে আপাতত রয়েছে নিউজ়িল্যান্ড দল (New Zealand Cricket Team)। ভারতের মতো কিউয়িরাও নিজেদের চারটি ম্যাচই জিতেছে। তবে নিউজ়িল্যান্ডের নেট রান রেট (+১.৯২৩) ভারতের নেট রান রেটের (+১.৬৫৯) থেকে বেশি। সেই সুবাদেই তাই কিউয়িরা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে। আগামীকাল ধর্মশালায় এই দুই দলই একে অপরের মুখোমুখি হতে চলেছে। তাই রবিবাসরীয় মেগাডুয়েলের পর কিন্তু বিশ্বকাপে আর একটিমাত্র দলই অপরাজিত থাকবে।  

অপরদিকে, একমাত্র দল হিসাবে শ্রীলঙ্কা এখনও একটি ম্যাচও জিততে পারেনি। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই পরাজিত হয়েছে দ্বীপরাষ্ট্র। তারা পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়েছে। তালিকার একেবারে মাঝে চার পয়েন্টে আটকে রয়েছে তিন দল, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সুতরাং, সব মিলিয়ে যে বিশ্বকাপের লড়াই জমে উঠেছে, তা বলাই বাহুল্য।

দল ম্য়াচ জয় হার পয়েন্ট

   নেট  রান রেট

নিউজ়িল্যান্ড ৪ ৪ ০ ৮ +১.৯২৩
ভারত ৪ ৪ ০ ৮ +১.৬৫৯
দক্ষিণ  আফ্রিকা ৩ ২ ১ ৪ +১.৩৮৫
অস্ট্রেলিয়া ৪ ২ ২ ৪ -০.১৯৩
পাকিস্তান ৪ ২ ২ ৪ -০.৪৫৬
ইংল্যান্ড ৩ ১ ২ ২ -০.০৮৪
বাংলাদেশ ৪ ১ ৩ ২ -০.৭৮৪
নেদারল্যান্ডস ৩ ১ ২ ২ -০.৯৯৩
আফগানিস্তান ৪ ১ ৩ ২ -১.২৫০
শ্রীলঙ্কা ৩ ০ ৩ ০ -১.৫৩২

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া, বুমরা, সিরাজকেই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget