এক্সপ্লোর

Pakistan Cricket: মেয়াদ শেষ হওয়ার আগে টেস্ট ফর্ম্য়াটে পাকিস্তান দলের কোচের পদ থেকে সরানো হল আজহার মাহমুদকে

Azhar Mahmood: জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আজহার মাহমুদ ক্রিকেট থেকে অবসরের পর আইপিএলে খেলেছেন। গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন মাহমুদ।

লাহোর: চুক্তি শেষ হতে এখনও তিন মাস বাকি। কিন্তু তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট ফর্ম্য়াটের কোচিংয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হল আজহার মাহমুদকে। আগামী বছর মার্চ পর্যন্ত আজহারের সঙ্গে পিসিবির চুক্তি ছিল। পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট ফর্ম্য়াটে কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আজহার মাহমুদ। 

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আজহার মাহমুদ ক্রিকেট থেকে অবসরের পর আইপিএলে খেলেছেন। গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন মাহমুদ। গত বছর ২ বছরের চুক্তিতে মাহমুদকে টেস্ট ফর্ম্য়াটে পাক দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। সূত্রের খবর, টেস্ট ফর্ম্য়াটে পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক  পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। তাই আজহারকে সরিয়ে নতুন কোচ নিযুক্ত করার বিষয়ে ভাবনা চলছে। পিসিবি ইতিমধ্যেই নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে।

২০২৬ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পাকিস্তানের সফর শুরু করতে চলেছে মার্চে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছ জুলাইয়ে। আগস্টে ইংল্যান্ড সফরও রয়েছে পাকিস্তানের। আগামী বছর নভেম্বর ও ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এছাড়া ২০২৭ সালে মার্চ মাসে কিউয়িদের বিরুদ্ধেও ঘরের মাঠে খেলবে পাক দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চাপ বেড়েছে পাক দলের

টি-২০ বিশ্বকাপের আগে উৎকণ্ঠা বাড়ল পাকিস্তান শিবিরে। বিগ ব্যাশ লিগে খেলার সময় চোট পেলেন পাকিস্তানের সেরা ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদি যিনি বিবিএলে খেলছেন ব্রিসবেন হিটের হয়ে যদিও টুর্নামেন্টে একেবারেই ছন্দে নেই আফ্রিদি । শনিবার নিজের এক ওভারে ১৯ রান হজম করেন পাক পেসার । ব্রিসবেনের গাব্বায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটার হ্যারি মানেন্তি তাঁর ওভারে আগ্রাসী শটের ফোয়ারা ছোটান। কিন্তু পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে ফেলেছে এর পরের ছবিহাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) পাকিস্তানের তারকা ফাস্টবোলারকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় । টি-২০ বিশ্বকাপের আর মাত্র ৬ সপ্তাহ বাকি। তার আগে আফ্রিদির হাঁটুর চোট চিন্তায় রাখবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও। ঘটনাটি অ্যাডিলেড স্ট্রাইকার্সের ইনিংসের ১৪তম ওভারের। জেভিয়ার বার্টলেটের বলে শট মারেন জেমি ওভার্টনমিড অনে ফিল্ডিং করছিলেন আফ্রিদি । তিনি ক্যাচ নেওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ে যান। তাতেই তাঁর হাঁটুতে চোট লাগে । আফ্রিদিকে বেশ যন্ত্রণাক্লিষ্ট দেখাচ্ছিল । নিজের কোটার ওভারও শেষ করতে পারেননি তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget