এক্সপ্লোর

PM Wish Ashwin: অশ্বিনের ক্যারম বলের প্রশংসায় পঞ্চমুখ মোদি, শুভেচ্ছাবার্তায় কী বললেন?

Narendra Modi On Ravichandran Ashwin: অশ্বিন দেশের জার্সিতে টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। মোট ৩৫০৩ রান করেছে। টেস্টে ছয়টি শতরান হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ওয়ান ডে ফর্ম্য়াটে ১৫৬ উইকেট নিয়েছেন তিনি।

চেন্নাই: বর্ডার গাওস্কর ট্রফি চলাকালিন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। ৩৮ বছরের অভিজ্ঞ অফস্পিনার দেশের জার্সিতে চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলেছিলেন অ্য়াডিলেড টেস্টে। কিন্তু পারথ ও ব্রিসবেন টেস্টে ভারতীয় একাদশে সুযোগ পাননি। তৃতীয় টেস্টের পরই আচমকা ২২ গজকে বিদায় জানান। ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানোর পর দেশে ফিরেছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পাঠালেন অশ্বিনকে। 

অশ্বিনকে আবেগঘন বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ভারত ও সারা বিশ্বের ভক্তদের অবাক করে দিয়েছে। আপনি সবাইকে যেভাবে ক্যারম বল করেছেন, তা সবাইকে বোল্ড করে দিয়েছে। আমরা সবাই জানি যে অশ্বিন আপনার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া কোনও সহজ ব্যাপার ছিল না। বিশেষ করে এতগুলো বছর দেশের হয়ে খেলার পর আপনাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যা সত্যিই ভীষণ কঠিন ছিল। ৯৯ নম্বর জার্সিটি সত্যিই আইকনিক। এই নম্বরের জার্সি আমরা মিস করব সবাই।''

তিনি আরও বলেন, ''সব ফর্ম্য়াট মিলিয়ে ৭৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন আপনি। টেস্ট ম্য়াচে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড জিতেছেন। তরুণ প্লেয়ার হিসেবে অভিষক টেস্টেই পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১১ বিশ্বকাপে আপনি ভারতীয় দলে ছিলেন। ২০১৩ চ্যম্পিয়ন্স ট্রফির শেষ ওভারে আপনি বল করছিলেন, তখন আপনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।''

 

অশ্বিন দেশের জার্সিতে টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। মোট ৩৫০৩ রান করেছে। টেস্টে ছয়টি শতরান হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ওয়ান ডে ফর্ম্য়াটে ১৫৬ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৭২ উইকেট নিয়েছেন। গত কয়েক বছরে সীমিত ওভারের ফর্ম্য়াটে নিজের জায়গা হারিয়েছেন অশ্বিন। টেস্টেও ধীরে ধীরে প্রথম একাদশে ধারাবাহিকভাবে সুযোগ পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এরপর অভিমানেই কি অবসরের সিদ্ধান্ত নিলেন?

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget