এক্সপ্লোর

Rahul Dravid: কীভাবে বল ঘোরাব? হরভজনের পরামর্শ চমকে দিয়েছিল দ্রাবিড়কে

Indian Cricket Team: দ্রাবিড়ের আক্ষেপ, এর পরেও তাঁর বল ঘুরত না। বলেছেন, ‘এত করেও আমার বল সোজাই যেত। তাতেই উইকেট পেয়েছি।’

মুম্বই: ব্যাট হাতে তিনি ছিলেন দলের ভরসা। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর নাছোড় লড়াই দেখে বিশ্ব ক্রিকেট তাঁকে কুর্নিশ করত দ্য ওয়াল নামে। পরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে উইকেটকিপিংও করেছেন।

সেই রাহুল শরদ দ্রাবিড় (Rahul Dravid) বল হাতে উইকেটও নিয়েছেন। টেস্টে একটি ও ওয়ান ডে ক্রিকেটে ৪টি উইকেট রয়েছে ভারতীয় ক্রিকেটের (Team India) মিস্টার ডিপেন্ডেবলের। বল হাতে তাঁর শিক্ষক ছিলেন কে?

‘হরভজন সিংহ,’ একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন দ্রাবিড়। বলেছেন, ‘ভাজ্জিকে দেখতাম বনবন করে বল ঘোরাচ্ছে। আমি ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তুই বল টার্ন করাস কী করে? ও বলেছিল, খুব সহজ। যেভাবে দরজার নব (ডোর নব) ঘোরাও, সেভাবেই বলটাকে ছেড়ো। শুনে হতবাক হয়ে গিয়েছিলাম।’

দ্রাবিড়ের আক্ষেপ, এর পরেও তাঁর বল ঘুরত না। বলেছেন, ‘এত করেও আমার বল সোজাই যেত। তাতেই উইকেট পেয়েছি।’

টেস্টে সুনীল গাওস্কর ও রাহুল দ্রাবিড়, দুজনেরই রয়েছে একটি করে উইকেট। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে রিডলি জেকবসকে ফিরিয়েছিলেন তিনি। রিডলি তখন ১২০ রান করে ব্যাটিং করছিলেন। দ্রাবিড়ের কথায়, ‘শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট পাইনি। সেটা পেলে স্টেডিয়ামের ছাদে গিয়ে চিৎকার করতাম। তবে রিডলিও সেই সময় দারুণ ফর্মে ছিল। ও ভাল ব্যাটার।’

তবে রাহুল দ্রাবিড় বেশি উচ্ছ্বসিত তাঁর ওয়ান ডে উইকেটের সম্ভার নিয়ে। বলছেন, ‘নামগুলো বলি। সঈদ আনোয়ার। সেই সময় ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ছিল আনোয়ারের। ১৯৪ রান। এছাড়া ১৯৯৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ল্যান্স ক্লুজ়নারের উইকেট নিয়েছি। গ্যারি কার্স্টেনের উইকেট নিয়েছি। যিনি পরে আমাদের কোচিংও করিয়েছিলেন। কোনওদিন ভুলতে দিইনি গ্যারিকে। সব সময় বলতাম, আমি তোমার উইকেট নিয়েছিলাম।’

ভারতীয় দলে সতীর্থরা তাঁকে জ্যামি নামে ডাকতেন। সেই নামের উৎপত্তি কোথা থেকে, সেটাও জানিয়েছেন দ্রাবিড়। বলেছেন, ‘শ্রীনাথ আমাকে জ্যুস জ্যাম বলে ডাকত। কিন্তু সেই নামটা একটু বড়। তাই সংক্ষেপে জ্যাম। তার থেকেই জ্যামি।’

ভারতীয় ক্রিকেট মহলের অনেকে বলে থাকেন, দ্রাবিড়ের বাবা বিখ্যাত জ্যাম প্রস্তুতকারী সংস্থা কিষাণ-এ চাকরি করতেন। সেই সূত্রেই তাঁকে জ্যামি বলে ডাকা শুরু হয়।

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget