এক্সপ্লোর

T20 World Cup 2024: 'নভেম্বরের জন্য ধন্যবাদ রোহিত', বিশ্বজয়ের পরেই ভারতীয় অধিনায়ককে কৃতজ্ঞতা জানালেন দ্রাবিড়

Indian Cricket Team: দ্রাবিড়ের কথা শুনে অনুমান করা যায় গত নভেম্বরেই তিনি ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন।

বার্বাডোজ: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জমানারও অবসান ঘটে। বিশ্বকাপের পরেই কোচ দ্রাবিড়কে প্রশংসায় ভরিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সাজঘরে ফিরে নিজের বিদায়ী ভাষণে ভারতীয় অধিনায়ককে নভেম্বরের এক ঘটনার জন্য  পাল্টা ধন্যবাদ জানালেন রাহুল দ্রাবিড়।

কী হয়েছিল নভেম্বরে? গত বছরের নভেম্বরেই ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। দ্রাবিড়ের কথা শুনে অনুমান করা যায় সেই পরাজয়ের পরেই তিনি ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে ভারতীয় অধিনায়ক রোহিতই তাঁকে আটকান। সম্প্রতি বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দ্রাবিড়কে বলতে শোনা যায়, 'ধন্যবাদ রোহিত। নভেম্বরের ওই ঘটনার জন্য, আমায় কাজ চালিয়ে যেতে রাজি করানোর জন্য অনেক ধন্যবাদ। আমার মতে তোমাদের সকলের সঙ্গে কাজ করাটা আমার জন্য পরম সৌভাগ্যের। একজন কোচ ও অধিনায়ক হিসাবে আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয়ে আমরা সহমত প্রকাশ করেছি, অনেক সময় একে অপরের মতামত মেনে নিইনি। তবে সবটার জন্য ধন্যবাদ। তোমাদের সকলকে ব্যক্তিগতভাবে জানতে পারাটা দারুণ বিষয়।'

তিনি আরও যোগ করেন, কেরিয়ার শেষে রেকর্ড নয়, স্মৃতিগুলিই থেকে যাবে। 'কেরিয়ারে কত রান করলাম, উইকেট নিলাম, সেইগুলি মনে থাকবে না। আমার মতে মনে থাকবে এই স্মৃতিগুলো। আমি তোমাদের জন্য গর্বিত। তোমরা যেমনভাবে হার না মেনে লড়াই করেছো, যেভাবে আমরা দল হিসাবে খেলেছি, সবকিছুর জন্য গর্বিত।' বলেন ভারতের বিদায়ী কোচ।

এর আগে রাহুলকে বিশ্বজয়ের পর প্রশংসায় ভরিয়েছিলেন রোহিত। তিনি বলেন, 'ওঁ বিগত ২০-২৫ বছর ধরে ভারতীয় দলের হয়ে যা করেছে, তারপর বাকি বলতে শুধু এই জয়টাই ছিল। গোটার দলের তরফে আমি বলছি যে ওঁকে এভাবে বিদায় জানাতে পেরে, আমি খুবই খুশি। ওঁর জন্য এটা করতে পারাটা বিশাল আনন্দদায়ক।'  এই আদান প্রদানের মাধ্যমে রাহুল ও রোহিত যে একে অপরকে কতটা সম্মান করেন, তাই প্রকাশ পায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চাপের মুখে অবিশ্বাস্য ফিল্ডিং, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘোরানো ক্যাচ নিয়ে কী বললেন সূর্যকুমার? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget