এক্সপ্লোর

Suryakumar Yadav Catch: চাপের মুখে অবিশ্বাস্য ফিল্ডিং, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘোরানো ক্যাচ নিয়ে কী বললেন সূর্যকুমার?

T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারের প্রথম বলে ডেভিড মিলারের অনবদ্য ক্যাচ নেন সূর্যকুমার যাদব। সেই ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে অনেকে মনে করেন।

নয়াদিল্লি: এক ওভারে বাকি ১৬ রান। ২২ গজে দীর্ঘক্ষণ উপস্থিত ডেভিড মিলারের ব্যাট থেকে বেরিয়ে এল দুরন্ত এক শট। ভারতীয় সমর্থকদের চোখেমুখে উদ্বেগ। বল যাচ্ছে বাউন্ডারি পার। নিজের ম্যাচ শেষ করার দক্ষতার জন্য বিখ্যাত ডেভিড মিলার কি টিম ইন্ডিয়ার থেকে ছিনিয়ে নিয়ে যাবেন বিশ্বকাপ (T20 World Cup 2024)! ঠিক সেই সময়ই বাজপাখির মতো ছোঁ মেরে বাউন্ডারি লাইনে অনবদ্যভাবে বল তালুবন্দি করে নিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আউট হলেন মিলার। রেস্ট ইজ় হিস্টি!

সূর্যকুমারের ওই সময়ে প্রবল চাপের মুখে ওই ক্যাচ দেখে সকলে হা। সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই প্রশংসায় পঞ্চমুখ। ওই মুহূর্তে ওইরকম এক ক্যাচ নেওয়ার সময় ঠিক কী ভাবছিলেন সূর্য? নিজের মুখেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ঠিক সেই মুহূর্তে নিজের মানসিকতা ব্যক্ত করতে গিয়ে সূর্যকুমার বলেন, 'আমি সত্যিই জানি না সেই সময় আমি কী ভাবছিলাম। আমার শুধু মনে হচ্ছিল বিশ্বকাপ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং নিজের সর্বস্বটা দিয়ে ওটা তালুবন্দি করার চেষ্টা করি।' ওই ক্যাচের জন্যই ফাইনালে ভারতীয় দলের তরফে সূর্যকুমারকে সেরা ফিল্ডারের মেডেল দেওয়া হয়। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ কিন্তু এতে অবশ্য খুব একটা অবাক নন। বরং তিনি সূর্যর বিচক্ষণতর প্রশংসা করেন।

 

তিনি বলেন, 'সূর্যর ক্যাচের বিষয়ে বলতে গেলে বলব, ও কিন্তু অনুশীলনে না হলেও এমন ৫০টা ক্যাচ ধরেছে। তবে ম্যাচে ওরম পরিস্থিতিতে যখন ক্যাচ আছে, সেক্ষেত্রে ওর বিচারবুদ্ধি, বাউন্ডার লাইন কোথায় রয়েছে, তা বোঝার বিচক্ষণতা, তারপর বল হাওয়া ছুড়ে দিয়ে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ ধরার আত্মবিশ্বাসটা বাহবা পাওয়ার যোগ্য। ওই মুহূর্তে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে গোটাটা করতে হয়েছে ওকে।'  

সূর্য ওই সময় ক্যাচটি মিস করলে, যে ফলাফল অন্যরকম হতে পারত, তা বলার প্রয়োজন নেই। তাই টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের সঙ্গে সঙ্গে সূর্যর ওই ক্যাচটি ভারতীয় জনগণের স্মৃতিতে চিরস্থায়ী হয়েই থাকবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অবিস্মরণীয় 'ফেয়ার-ওয়াল', বিশ্বজয়ের পর বিদায়ী ভাষণে আবেগঘন রাহুল দ্রাবিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget