এক্সপ্লোর

Riyan Parag: নামিবিয়া সফরে যাচ্ছে আসাম ক্রিকেট দল, অধিনায়ক রিয়ান পরাগ

BCCI: আসাম দলের নেতৃত্বভারও দিয়েছেন রিয়ান। তাই অভিজ্ঞতা রয়েইছে তাঁর। এছাড়া আসন্ন সিরিজে দুটো দলেরই তরুণ প্লেয়ারদের নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ থাকছে।

মুম্বই: নামিবিয়া (Namibia) উড়ে যাচ্ছে আসাম ক্রিকেট দল (Asam Cricket Team)। সেখানে পাঁচ ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে তারা। আগামী ২১ জুন থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। যাতে আসাম দলের নেতৃত্ব দিতে দেখা যাবে রিয়ান পরাগকে (Riyan Parag)। আইপিএলে সঞ্জু স্য়ামসনের অনুপস্থিতিতে পরাগের কাঁধেই ছিল রাজস্থানের নেতৃত্বভার। কিন্তু খুব একটা দাগ কাটতে পারেননি দলের অধিনায়ক হিসেবে। কিছু ম্য়াচে অবশ্য ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। তবে এবার প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্বভার দেবেন রিয়ান। ভারতীয় দল না হলেও প্রস্তুতি পর্বে আসামের জার্সিতে নামিবিয়ায় জ্বলে ওঠার সুযোগ রিয়ানের সামনে।

ঘরোয়া ক্রিকেটে আসাম দলের নেতৃত্বভারও দিয়েছেন রিয়ান। তাই অভিজ্ঞতা রয়েইছে তাঁর। এছাড়া আসন্ন সিরিজে দুটো দলেরই তরুণ প্লেয়ারদের নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ থাকছে। আসাম দলে রয়েছেন দানিশ দাস, আকাশ সেনগুপ্ত এবং পারভেজ মোশাররফের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে নামিবিয়া পঞ্জাব ও কর্ণাটকের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছে অতীতে। 

আসাম ও নামিবিয়ার মধ্য়ে ম্য়াচগুলো হবে যথাক্রমে জুন মাসের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখ। পরাগের পারফরম্য়ান্স রাজস্থান রয়্য়ালসের জার্সিতে তাঁকে নেতৃত্বভার পাওয়ার দৌড়ে ইতিবাচক ভূমিকা নিয়েছে। মোট ১৪ ম্য়াচে তিনি ৩৯৩ রান করেছেন। ৩২.৭৫ গড়ে ব্যাটিং করেছেন পরাগ গত আইপিএলে। স্ট্রাইক রেট ছিল ১৬৬.৫৩। গত আইপিএলে স্য়ামসনের চোট থাকায় বেশ কয়েকটি ম্য়াচ তিনি খেলতে পারেননি। অনেকগুলো ম্য়াচে শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন শুধু ব্যাটিংয়ের জন্য। সেখানেই পরাগ নেতৃত্বভার সামলেছেন।

কেকেআরের বিরুদ্ধে ইডেনে একটি ম্য়াচে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন রিয়ান মাত্র ৪৫ বলে। সেই ম্য়াচে একটি ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন বৈভব আরোরাকে। যদিও ম্য়াচটি জেতাতে পারেননি তিনি দলকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৩ ম্য়াচে মোট ২০৪২ রান করেছেন রিয়ান। লিস্ট এ ক্রিকেটে ৫০ ম্য়াচে ১৭৩৫ রান করেছেন। ৫৩ উইকেটও রয়েছে ঝুলিতে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৩৭ ম্য়াচে ৩১১৫ রান ও ৪৮ উইকেট ঝুলিতে নিয়েছেন। নামিবিয়ার মাটিতেও তাঁর নেতৃত্বে আসাম দল ভাল পারফর্ম করবে এই আশা করাই যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riyan💫 (@riyanhparag)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ZIM Vs IND: ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত

ভিডিও

NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget