এক্সপ্লোর

IND vs ENG: প্রথম দুই টেস্টে নেই কোহলি, বদলি হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাচ্ছেন বিরাটের আরসিবি সতীর্থ!

Rajat Patidar: ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে গত সপ্তাহে প্রথম বেসরকারি টেস্টে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন রজত পাতিদার।

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে সেই ম্যাচে বিরাট কোহলিকে (Virat Kohli) খেলতে দেখা যাবে না। তিনি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে ভারতীয় দলে ডাক পেলেন রজত পাতিদার (Rajat Patidar)।

ব্যক্তিগত কারণেই বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। যদিও তাঁর সরে দাঁড়ানোর নির্দিষ্ট কোনও কারণ জানায়নি ভারতীয় বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।' 

কোহলির বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম সরকারিভাবে ভারতীয় বোর্ডের তরফে এখনও ঘোষণা করা না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতীর্থ পাতিদারকেই তাঁর বিকল্প হিসাবে ভারতীয় নির্বাচকরা বেছে নিয়েছেন। মধ্যপ্রদেশ ব্যাটার গত বছরের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকা সফরে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। রামধনুর দেশে ভারতীয় 'এ' দলের হয়েও লাল বলের ক্রিকেট খেলেন তিনি।

সম্প্রতি লাল বলের ক্রিকেটে অনবদ্য ফর্মে ছিলেন পাতিদার। গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন পাতিদার। লায়ন্সদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ১১১ রানের ইনিংস খেলেন পাতিদার। এই দুরন্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন তিনি। অবশ্য বুধবার থেকে শুরু হতে চলা ভারত 'এ' বনাম ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় বেসরকারি টেস্ট দলেও পাতিদারের নাম রয়েছে। তবে সদ্যই সেই ম্যাচের জন্য রিঙ্কু সিংহকে ডেকে নেওয়া হয়েছে। তাঁকে পাতিদারের বদলি হিসাবেই খেলতে দেখা যাবে বলে অনুমান করা যায়।

পাতিদারের ওয়ান ডে খেললেও অবশ্য এই প্রথম জাতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন। তাঁর জাতীয় দলে ডাক আবারও প্রমাণ করে দেয় যে ভারতীয় নির্বাচকরা বর্তমানে অন্তত চেতেশ্বর পূজারা বা অভিজ্ঞ অজিঙ্ক রাহানের দিকে তাকাচ্ছেন না। বরং তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে আগ্রহী তাঁরা। তবে সরফরাজ খান এবারও দলে ব্রাত্যই রয়ে গেলেন। পাতিদার আদৌ ভারতীয় একাদশে সুযোগ পান কি না এবং পেলে টপ অর্ডার না মিডল অর্ডার, কোথায় ব্যাট করেন, সেটা দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইংল্যান্ডের 'বাজবল' থিয়োরি নিয়ে মাথাই ঘামাতে নারাজ টিম রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget