এক্সপ্লোর

Ranji Trophy: ম্যাচ পিছনো নিয়ে সিএবি-র চিঠিতে কী জবাব বোর্ডের? রঞ্জি ট্রফি নিয়ে বড় আপডেট

Cyclone Dana: বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'দানা'। ওড়িশার ধামারা থেকে ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হওয়ার কথা।

কলকাতা: বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'দানা' (Cyclone Dana)। ওড়িশার ধামারা থেকে ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হওয়ার কথা। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। দুর্যোগের আশঙ্কায় বাংলা-ওড়িশা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ সমস্ত জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতার আকাশের মুখ ভার। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ কালো হয়ে রয়েছে। দিনের বেলাতেও সন্ধ্যার মতো অন্ধকার নেমে যাচ্ছে মাঝে মধ্যেই। আর সেই পরিস্থিতিতে কলকাতায় ও কল্যাণীতে রয়েছে বাংলার জোড়া বোর্ড ম্যাচ। সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলার রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ রয়েছে কেরলের বিরুদ্ধে। কল্যাণীতে রয়েছে বাংলা বনাম রেলওয়েজ অনূর্ধ্ব ২৩ ম্যাচ। ঘূর্ণিঝড় পরিস্থিতিতে যে দুই ম্যাচ হওয়া নিয়েই রয়েছে অনিশ্চয়তা। সিএবি-র তরফে দুই ম্যাচই পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর কাছে চিঠি দেওয়া হয়েছিল বুধবার। সিএবি কর্তারা আশায় ছিলেন, বোর্ড রাজি হলে ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের জবাবে বিষণ্ণতা বঙ্গ ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-কে জানিয়ে দিয়েছে, ম্যাচের সূচি পাল্টানো যাবে না। সেক্ষেত্রে পরের সব ম্যাচের সূচিতেই তার প্রভাব পড়বে। আর রঞ্জি ট্রফি এত বড় প্রতিযোগিতা যে, একটি ম্যাচের সূচি পাল্টাতে হলে গোটা টুর্নামেন্ট নিয়ে নাড়াচাড়া করতে হবে। যা কার্যত অসম্ভব বলেই জানিয়ে দিয়েছে বিসিসিআই।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে জানালেন, বোর্ডের জবাব চলে এসেছে। বললেন, 'বোর্ড থেকে জানানো হয়েছে ম্যাচের সূচি পাল্টানো সম্ভব নয়।' আর তারপর থেকেই হতাশা বঙ্গ ক্রিকেট মহলে। বিশেষ করে রঞ্জি ট্রফি নিয়ে। আগের ম্যাচই পরিত্যক্ত হওয়ায় গ্রুপের দুর্বলতম দল বিহারের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল বাংলাকে। শনিবার থেকে কেরলের বিরুদ্ধে ম্যাচ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দুর্যোগের কারণে অন্তত ২ দিনের খেলা নষ্ট হতে পারে। যার অর্থ, সরাসরি ফলের সম্ভাবনা খুবই ক্ষীণ। লক্ষ্মীরতন শুক্ল, অনুষ্টুপ মজুমদারদের কপালে চিন্তার ভাঁজ বাড়তে পারে।

ঘূর্ণিঝড় দানা পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০, কলকাতায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। ভয় ধরাচ্ছে বাঁধের পরিস্থিতি। প্রবল দুর্যোগের আশঙ্কায় প্রহর গুণছে উপকূলবর্তী এলাকা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুলিশ-পুরসভা। ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়তে চলেছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget