এক্সপ্লোর

Ranji Trophy Preview: চোটে অনিশ্চিত ঋদ্ধিমান, শততম ম্যাচে অভিমন্যুকে ঘিরে আগ্রহ, কল্যাণীতে বাংলার কাঁটা বৃষ্টি

Bengal vs Bihar: মুকেশ কুমারের পরিবর্তে মোহনবাগানের পেসার রোহিত কুমারের অভিষেক নিশ্চিত। তবে ঋদ্ধিমান সাহার চোট রয়েছে। বৃহস্পতিবার বাংলার ড্রেসিংরুমে ছিল খুশির হাওয়া। জোড়া সেলিব্রেশন হল।

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে উত্তর প্রদেশের ডেরায় গিয়ে ৩ পয়েন্ট ছিনিয়ে এনেছে বাংলা। দ্বিতীয় ম্যাচ নিজেদের ঘরের মাঠে। প্রতিপক্ষ, দুর্বল বিহার (Bengal vs Bihar)। ম্যাচ থেকে ৬ পয়েন্ট তো বটেই, বোনাস সহ সাত পয়েন্ট পাওয়াকেও পাখির চোখ করতে পারে বাংলা।

তবু ম্যাচের আগে পুরোপুরি স্বস্তিতে নেই বাংলা শিবির। বাংলা বনাম বিহার ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে বাংলার কাছে প্রধান কাঁটা বৃষ্টি। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সকালে বাংলার ক্রিকেটারেরা প্র্যাক্টিস করেন। তবে দুপুরে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামে। মাঠ জল থইথই। শুক্রবার সকাল ৯টায় ম্যাচ শুরু। সময়ে ম্যাচ শুরু করা যাবে কি না, প্রবল আশঙ্কা রয়েছে। 

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, 'সকালে রোদ উঠলে খেলা হবে। তবে সকাল ৯টায় শুরু হবে বলে মনে হয় না। ১১টায় ম্যাচ শুরু হতে পারে। আবার দুপুর ১টাতেও খেলা শুরু হতে পারে।'

বৃষ্টির জন্য প্রথম একাদশ নিয়েও কয়েকটি ধন্দ রয়েছে। মুকেশ কুমারের পরিবর্তে মোহনবাগানের পেসার রোহিত কুমারের অভিষেক নিশ্চিত। তবে ঋদ্ধিমান সাহার চোট রয়েছে। হয়তো খেলতে পারবেন না ত্রিপুরা থেকে বাংলায় ফেরা, ভারতের জার্সিতে ৪০টি টেস্ট খেলা ক্রিকেটার। ঋদ্ধিমান যদি একান্তই খেলতে না পারেন, তবে তাঁর পরিবর্তে কাকে খেলানো হবে, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার টসের আগে। বাংলার কোচ লক্ষ্মীরতন বললেন, 'আজ প্রচুর বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালের পরিবেশ-পরিস্থিতি দেখে  একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। পরিবেশ না বুঝে আগাম দল ঠিক করতে পারছি না।'

বৃহস্পতিবার বাংলার ড্রেসিংরুমে ছিল খুশির হাওয়া। জোড়া সেলিব্রেশন হল। কারণ, বৃহস্পতিবার ছিল উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েলের জন্মদিন। সেই সঙ্গে রয়েছে আর একটি শুভ মুহূর্ত। শুক্রবার বিহার ম্যাচ প্রথম শ্রেণির ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণের শততম ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের আগে অভিষেককে সংবর্ধনা দিলেন সতীর্থরা। অভিষেকের জন্মদিন ও অভিমন্যুর শততম ম্যাচ - দুইয়ের খুশিতে কেক কেট সেলিব্রেশন হল বৃহস্পতিবারই।

আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget