এক্সপ্লোর

Ranji Trophy: ঘোষিত হল দিনক্ষণ, রঞ্জির কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে?

Ranji Trophy Quarter Final: শেষ দুই দল হিসাবে বিদর্ভ এবং কর্ণাটক কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকা করেছে। এছাড়াও, বঢোদরা, মধ্যপ্রদেশ,  সৌরাষ্ট্র, তামিলনাড়ু, মুম্বই, অন্ধ্রপ্রদেশও শেষ আটে পৌঁছেছে।

মুম্বই: গ্রুপ পর্বের লড়াই শেষ। ভারতের প্রিমিয়াম লাল বলের টুর্নামেন্ট রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্ব শুরু হতে চলেছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আট দলও নির্ধারিত হয়ে গিয়েছে। এবার কোয়ার্টার ফাইনালের দিনক্ষণ এবং কোন দল, কার মুখোমুখি হবে, তাও জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।    

শেষ দুই দল হিসাবে বিদর্ভ এবং কর্ণাটক কোয়ার্টার ফাইনালে আজই নিজেদের স্থান পাকা করেছে। এছাড়াও, বঢোদরা, মধ্যপ্রদেশ,  সৌরাষ্ট্র, তামিলনাড়ু, মুম্বই ও অন্ধ্রপ্রদেশও শেষ আটে পৌঁছেছে। নিজের বিসিসিআইয়ের তরফে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলি সমাপ্তির পরেই শেষ আটের সূচি প্রকাশ করা হয়। ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে রঞ্জির চার কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। শেষ আটের লড়াইয়ে কর্ণাটকের মুখোমুখি হবে বিদর্ভ। ঘরের মাঠে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে বঢোদরার। কোয়েম্বাটুরে তামিলনাড়ু ও সৌরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলবে।

 

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের সপ্তম রাউন্ডে আজ কিন্তু নয়া ইতিহাসেরও সাক্ষী থাকলেন সকলে। নয় দশকের টুর্নামেন্টে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ল রেলওয়েজ। ভাঙল সৌরাষ্ট্রের রেকর্ড। ২০১৯-২০ মরশুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল সৌরাষ্ট্র। আজ রেলওয়েজ ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়দের ত্রিপুরার বিরুদ্ধে ৩৭৮ রান করে দুরন্ত জয় পেল।

পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭৮ রান সংগ্রহ করে নেয় রেলওয়েজ। ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে তারা। এক সময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকা প্রথম সিংহ ১৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩০০ বলের ম্যাচ জেতানো ইনিংসে তিনি ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১০৬ রান করেন মহম্মদ সইফ। বাংলার আর এক ক্রিকেটার, যিনি দীর্ঘদিন ধরে রেলওয়েজের হয়ে খেলেন, সেই অরিন্দম ঘোষ ৪০ ও উপেন্দ্র যাদব অপরাজিত ২৭ রান করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: জাতীয় দলে জুটেছে উপেক্ষা, তবে ১০ হাজার রান কেউ কেড়ে নিতে পারবে না, মনোজকে বললেন সৌরভ 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget