এক্সপ্লোর

Ranji Trophy: সচিন না বিরাট, রঞ্জি ট্রফির কেরিয়ারে কে কাকে টেক্কা দিয়েছে জানেন?

Sachin Tendulkar And Virat Kohli: সচিন তাঁর রঞ্জি কেরিয়ারে মোট ৩৮টি ম্য়াচ খেলেছেন। ৪২৮১ রান করেছেন মোট। গড় ঈর্ষণীয় ৮৭.৩৬। রঞ্জিতে সচিনের ঝুলিতে রয়েছে মোট ১৮টি শতরান ও ১৯টি অর্ধশতরান।

মুম্বই: দীর্ঘ ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে খেলতে চলেছেন বিরাট কোহলি। শেষবার ২০১২ সালে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন তিনি। দিল্লি বনাম রেলওয়েজ ম্য়াচে মাঠে দেখা যাবে তাঁকে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকে কোটলায় দিল্লি ম্য়াচের টিকিটের চাহিদাও তুঙ্গে। খারাপ ফর্মের জন্য এই মুহূর্তে বিরাট, রােহিত, জাডেজা, পন্থ প্রত্যেক ক্রিকেটারকেই বোর্ডের নির্দেশ মেনে রঞ্জিতে খেলতে হয়েছিল। যাঁর সঙ্গে তাঁর তুলনা টানা হয়, সেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরও রঞ্জিতে খেলেছেন দীর্ঘ সময়। দুজনের মধ্যে রঞ্জি ট্রফিতে কার রেকর্ড ভাল জানেন?

সচিন তাঁর রঞ্জি কেরিয়ারে মোট ৩৮টি ম্য়াচ খেলেছেন। ৪২৮১ রান করেছেন মোট। গড় ঈর্ষণীয় ৮৭.৩৬। রঞ্জিতে সচিনের ঝুলিতে রয়েছে মোট ১৮টি শতরান ও ১৯টি অর্ধশতরান। তামিলনাড়ুর বিরুদ্ধে ২০০০ সালে ২৩৩ রানের বিশাল ইনিংস খেলেছিলেন। যা তাঁর রঞ্জি কেরিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ। অন্যদিকে বিরাট সেখানে রঞ্জিতে ২৩টি ম্য়াচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫৭৪ রান। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রঞ্জি কেরিয়ারে এখনও পর্যন্ত। ২০১২ সালের পর আর রঞ্জিতে খেলেননি কোহলি। 

নিজের অভিষেক রঞ্জি ম্য়াচে বিরাট ২০০৬-০৭ মরশুমে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলেছিলেন। যদিও অভিষেকে মাত্র ১০ রান করে আউট হন কোহলি। উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষ ম্য়াচে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪ ও ৪২ রান। দুটো ইনিংসেই ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে গিয়েছিলেন কোহলি। অর্থাৎ বোঝাই যাচ্ছে ম্য়াচের সংখ্যা হোক বা রান, সেঞ্চুরি কোনও কিছুতেই বিরাট সচিনকে টেক্কা দিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটের মতই ঘরোয়া ক্রিকেটেও মাস্টার ব্লাস্টার অনেকটাই এগিয়ে বিরাটের থেকে।

২৮ জানুয়ারি মঙ্গলবার দিল্লি শিবিরের সঙ্গে অনুশীলনে যোগ দেন বিরাট কোহলি। মঙ্গলবার যে তিনি দিল্লি দলের অনুশীলনে যোগ দেবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। সেই মতোই মঙ্গলবার কোটলায় সকাল নয়টায় তাঁর কালো রঙের গাড়ি বীরেন্দ্র সহবাগ গেট দিয়ে কোটলায় ঢোকা থেকেই তাঁর দিকে নজর ছিল। দলের তরুণ ক্রিকেটার থেকে কোচ শরণদীপ, সকলকেই কোহলি-মহিমায় মুগ্ধই দেখায়। সকলের সঙ্গেই কথা বললেও, তাঁর অনূর্ধ্ব ১৯ সময়কার কোচ এবং বর্তমান দলের প্রশাসনিক ম্যানেজার মহেশ ভাটির সঙ্গেই সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায় কোহলিকে। ৩০ জানুয়ারি থেকে দিল্লি বনাম রেলওয়েজ ম্য়াচ। এই একটি ম্য়াচই রঞ্জিতে খেলবেন কোহলি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের

ভিডিও

Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget