এক্সপ্লোর

Ravichandran Ashwin: 'চূড়ান্ত অপমানিত হতে হয়েছে', রোহিত, গম্ভীরের দিকেই কি নিশানা অশ্বিনের বাবার?

Ravichandran Ashwin Retirement: এই পরিস্থিতিতে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যের কারণ নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন দলের ভেতরে অনেক সিনিয়রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অশ্বিনের।

চেন্নাই: বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) চলাকালিন আচমকাই অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেন টেস্টের পরই বুধবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অ্য়াডিলেডেও মাঠে নেমেছিলেন। পারথে অবশ্য দলে ছিলেন না। আবার ব্রিসবেনেও বেঞ্চেই কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যের কারণ নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন দলের ভেতরে অনেক সিনিয়রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অশ্বিনের। আবার অনেকে বলছেন যে সম্প্রতি বেশিরভাগ ম্য়াচেই একাদশের বাইরে কাটাতে হচ্ছে দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারিকে। তাই হয়ত অভিমানেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিল স্পিনার। এবার সেই সম্ভাবনাই উসকে দিলেন অশ্বিনের বাবা। 

এক সাক্ষাৎকারে বিশ্বজয়ী স্পিনারের বাবা বলছেন, ''আমিও অনেক পরেই জানতে পারি অবসরের কথাটা। আমি নিজেও কিছুটা অবাকই হয়েছিলাম। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা ভাল মনে করেছে সেটাই করেছে। আমি খুশি। তবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতেই পারত।'' বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন অশ্বিন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল গোটা পরিবার। চেন্নাই বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল ৫৩৭ টেস্ট উইকেটের মালিককে। অশ্বিনের বাবা বলেন, ''যেভাবে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছিল, তাতে আমি আন্দাজ পেয়েইছিলাম যে হয়ত খুব দ্রুত অবসব নিতে পারে। আর কতদিন এভাবে অপমানিত হতে থাকবে ও! নিজেই সিদ্ধান্ত নিয়েছে হয়ত।''

রিপোর্ট অনুযায়ী আসন্ন সময়ে ভারতীয় দলে বিরাট রদবদল ঘটতে চলেছে। এর ফলে প্রচুর সিনিয়র ক্রিকেটার দল থেকে সরে দাঁড়াবেন এবং তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হবে। এ মরশুমে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিই ভারতের শেষ টেস্ট সিরিজ়। তারপর দীর্ঘদিনের বিরতি। পরের বছর জুন, জুলাইয়ে ইংল্যান্ড সফর থেকে ভারতীয় দলে এই বড় রদবদল দেখা যেতে পারে বলে খবর।

২০১২-২৩ সালে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরদের অবসরের পরও ভারতীয় দল বিরাট এক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে অশ্বিন, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা , রোহিত শর্মাদের নিয়ে ভারতীয় দলের ভিত তৈরি হয়েছিল। ইতিমধ্যেই রাহানে, পূজারারা দল থেকে বাদ পড়েছেন। তাঁদের ফেরার সম্ভাবনাও খুবই কম। এবার অশ্বিনের অবসরে কি শেষের শুরু হল?

আরও পড়ুন: দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল, বিশ্বজয়ী কপিল দেবের জীবনে বিয়ের আগেই কি এসেছিল বসন্ত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget