এক্সপ্লোর

Ashwin on Virat-Rohit: বিরাট, রোহিতের ওপর বাড়তি চাপ নয়, সেরাটা পেতে সমর্থনের আর্জি আর অশ্বিনের

Virat Kohli-Rohit Sharma: বিরাট কোহলি ও রোহিত শর্মা, উভয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রান পেতে ব্যর্থ হন।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেটের বর্তমান প্রজন্মের দুই মহাতারকা। এই দুই তারকার ভবিষ্য়ৎ নিয়েই প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিরাটদের প্রাক্তন সতীর্থ আর অশ্বিনের (Ravichandran Ashwin) মতে দুই ভারতীয় তারকাকে সফল হওয়ার জন্য সঠিক পরিবেশ দেওয়ার প্রয়োজন এবং দুইজনের পাশে থাকারও আবেদন করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিন দাবি করেন সাদা বলের ক্রিকেটে রোহিত এবং বিরাট দারুণ সফল এবং সঠিক পরিবেশে এখনও তাঁরা সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে সক্ষম। তিনি বলেন, 'বর্তমানে রোহিত এবং বিরাটের খানিকটা স্পেস, সমর্থন এবং সঠিক কথোপকথন প্রয়োজন। এই তিনটি বিষয় খুবই প্রয়োজনীয় এবং টিম ম্যানেজমেন্ট তথা ভারতীয় ইকোসিস্টেমের এই মুহূর্তে ওদের সমর্থন করা দরকার। ওদের সঙ্গে সোজাসাপ্টা এবং স্পষ্ট কথোপকথন প্রয়োজন। এমনটা হলে আমরা ফের একবার ওয়ান ডেতে ওদের সেরাটা দেখতে পারি, কারণ ওরা এই চ্যাম্পিয়ন ক্রিকেটার। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, সাদা বলের ক্রিকেটের ওরা চ্যাম্পিয়ন। ওদের মতো সফল ক্রিকেটারদের আমরা কী নিয়ে প্রশ্ন করছি? ওদের নিজেদের জায়গা দেওয়া, যথেষ্ট সম্মান এবং সঠিক কথোপকথনের প্রয়োজন।'

অশ্বিন আরও দাবি করেন রোহিত ও বিরাটের ওপর বাড়তি চাপ তৈরি না করে ওদের ক্রিকেটটা উপভোগ করতে দেওয়া উচিত। 'এই সময়ে ওদের চাপ অনুভূত হতে দেওয়া চলবে না। ওদের উপভোগ করতে দিতে হবে, কারণ আমরা ওদের সেরাটা দেখতে চাই। বিরাটের আর কী পাওয়ার, প্রমাণের বাকি রয়েছে? রোহিতের তাও ৫০ ওভারের বিশ্বকাপ (জেতা) বাকি। তবে বিরাটের তো সেটাও নেই। ও সব জিতেছে। ভারতীয় ক্রিকেটের প্রয়োজন ওর জ্ঞান, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তা পরবর্তী প্রজন্মের মধ্যে বিলিয়ে দেওয়া। টুর্নামেন্ট জেতার জন্য ওদের কাজে লাগাও এবং ওদের খেলাটা উপভোগ করতে দাও।' মত অশ্বিনের। 

বিরাট, রোহিতকে ফর্মে ফিরতে বিশেষ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি সুনীল গাওস্করও। তিনি জানান, 'ওরা দুজন যত বেশি নেটে অনুশীলন সারবে। যত বেশি থ্রো ডাউন করা হবে ওদের। ২২ গজ নয় ২০ গজ দূর থেকে প্র‍্যাক্টিসে বোলারদের সামলাতে হবে। এভাবেই ফের ছন্দ ফিরে পাবে রোহিত ও বিরাট। আর একবার ওরা ছন্দে ফিরলে নিঃসন্দেহে ভারতের মোট রান ৩০০-৩৫০ পেরিয়ে যাবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget