এক্সপ্লোর

Ashwin Retirement: ১১ শব্দে যন্ত্রণা নিংড়ে দিলেন অশ্বিন? অবসরের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট কিংবদন্তি স্পিনারের

Ravichandran Ashwin: ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে অবসর ঘোষণা করেন তামিলনাড়ুর অফস্পিনার।

কলকাতা: এগারোটি শব্দ দিয়ে সাজানো একটি বাক্য। তাতেই যেন লুকিয়ে কত গভীর কথা। ব্যথা, যন্ত্রণাও নিহিত রয়েছে অক্ষরে অক্ষরে?

বর্ডার গাওস্কর সিরিজ চলাকালীন আচমকা অবসর ঘোষণা করলেন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে অবসর ঘোষণা করেন তামিলনাড়ুর অফস্পিনার।

তার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় একটি লাইন লিখে নিজের ক্রিকেটীর সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে একটি কোলাজ বানিয়ে পোস্ট করেন অশ্বিন। সেই ক্যাপশনেই তিনি লিখেছেন, 'The love we give away is the only love we keep.' বাংলা করলে দাঁড়ায়, যতটুকু ভালবাসা আমরা দিই, সেই ভালবাসাই আমরা ফিরে পাই।

অশ্বিনের পোস্টে কি দলের প্রতি তাঁর অভিমান প্রতিফলিত হয়েছে? চলছে জোর জল্পনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টে একাদশে ছিলেন না অশ্বিন। তাঁর পরিবর্তে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। রোহিত জানিয়েছেন, পারথেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। তিনি বুঝিয়ে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট পর্যন্ত থেকে যেতে রাজি হন। রোহিতও ইঙ্গিত দিয়েছেন যে, দলে থেকেও খেলতে পারবেন না বুঝে হয়তো বা এই সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।

ঘটনা হচ্ছে, অশ্বিন তাঁর বিদায়ী বক্তব্যে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে ধন্যবাদ দেন। ক্লোজ ইন ফিল্ডার হিসাবে তাঁর বলে প্রচুর ক্যাচ ধরার জন্য। ভিডিওতে নানা সময়ে যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে কাটানো মুহূর্তে শেয়ার করেছেন অশ্বিন। কিন্তু আলাদা করে আর কারও নাম উল্লেখ করেননি।

 

যদিও প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ীর মতে, অশ্বিনের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছিল টিম ম্যানেজমেন্ট। সৌরাশিস বলেছেন, 'সিরিজের মাঝে অবসর নিল। আমার ধারণা টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওর কথা হয়েছে। রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে বলেওছে যে, অশ্বিনের সঙ্গে আলোচনা চলছিল। দলে ওকে কতটা প্রয়োজন, তা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় গৌতি (গৌতম গম্ভীর), রোহিত, বিরাটরা কথা বলেছে। অশ্বিনের মতো কিংবদন্তি আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে বলে আমার বিশ্বাস। ক্রিকেট খেলায় থেমে যাওয়াটা একটা শিল্প। তাতে মানুষ অনেকদিন মনে রাখে। ও ভারতীয় ক্রিকেটের একজন বিরাট বিজ্ঞাপন হয়েই থেকে যাবে। ওর কেরিয়ার উদযাপন করা উচিত।'

অশ্বিন নিজে কি সত্যিই খুশি মনে বুটজোড়া তুলে রাখলেন? প্রশ্ন কিন্তু রয়ে গেল।

আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget