এক্সপ্লোর

Australia 4th Test Squad: ম্যাকস্যুইনি বাদ, ৭০ বছরে কনিষ্ঠতম ব্যাটারকে টেস্ট অভিষেক ঘটানোর সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া!

India vs Australia: অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে এক দুই নয়, মোট চারটি বদল ঘটানো হয়েছে।

মেলবোর্ন: চলতি সিরিজ়েই নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তবে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম তিন টেস্টে ন্যাথান ম্যাকস্যুইনি (Nathan McSweeney) একেবারেই নজর কাড়তে পারেননি। যশপ্রীত বুমরার বিরুদ্ধে বরং বারংবার বিপাকেই পড়েছেন তিনি। এবার তাঁকে ছেঁটে ফেলা হল। চতুর্থ টেস্টের জন্য দলে একাধিক বদল ঘটাল অস্ট্রেলিয়া।

তরুণ ম্যাকস্যুইনির বদলে আরেক তরুণকে সুযোগ দেওয়া হচ্ছে অজ়ি দলে। তিনি স্যাম কন্সটাস (Sam Konstas)। টিন এজার অজ়ি ব্যাটারকে নিয়ে গোটা অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে হইচই। বিগত ৭০ বছরে কনিষ্ঠতম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টেস্টে অভিষেক ঘটানোর সুযোগ পেতে পারেন কন্সটাস। সেক্ষেত্রে তিনি প্রাক্তন অজ়ি অধিনায়ক ইয়ান ক্রেগের (১৭ বছর ২৩৯ দিন) পর অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে টেস্টে অভিষেক ঘটানোর কৃতিত্ব গড়বেন। সদ্যই দিনকয়েক আগে কন্সটাস ১৯-এ পা দিয়েছেন। এত কম বয়সে শেষ প্যাট কামিন্স ব্যাগি গ্রিন হাতে পেয়েছিলেন। বর্তমান অজ়ি অধিনায়ক ২০১১ সালে মাত্র ১৮ বছর ১৯৩ দিনে অভিষেক ঘটিয়েছিলেন।

 

কন্সটাস এছাড়া তিন বছর পর অস্ট্রেলিয়ান টেস্ট দলে ঝাই রিচার্ডসনের প্রত্যাবর্তনও ঘটল। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকেও ১৫ জনের দলে রাখা হয়েছে। তবে ম্যাকস্যুইনি বাদে আর কোনও অজ়ি ক্রিকেটারকে দল থেকে বাদ পড়তে হয়নি। প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে মাত্র ৭২ রান করেছিলেন ম্যাকসুইনি। যশপ্রীত বুমরার বিরুদ্ধে বিরাট বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। সেই কারণেই তাঁকে শেষমেশ বাদ পড়তেও হল। ওয়ার্নার-পরবর্তী জমানায় অস্ট্রেলিয়ান টেস্ট ওপেনার খোঁজা চলছেই। ম্যাকস্যুইনি পারেননি, কন্সটাস পারেন কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে। 

মাত্র কিছুদিন আগেই কন্সটাসকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর সম্ভাব্য অভিষেক ঘটানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পুরো বিষয়টা অনেকটা স্বপ্নের মতোই হবে বলে জানান কন্সটাস। তিনি বলেন, 'ওটা তো স্বপ্ন সত্যি হওয়ার মতো। হয়তো ম্যাচের আগে খানিকটা নার্ভাস থাকব, তবে এরজন্য আমি প্রচুর খাটা খাটনি করেছি।' এবার দেখার সুযোগ পেলে তিনি কেমন পারফর্ম করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বুমরার 'খুঁজে দেখ' মন্তব্যে মজাদার প্রতিক্রিয়া গুগল সিইও সুন্দর পিচাইয়ের 

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget